advertisement

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর

টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদো
ফটো কার্ড প্রিন্ট

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এ বছর উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী নতুন একটি পুরস্কারের আয়োজন করে—‘ব্যালন ডি’অর অব অলটাইম’(বোট)। ব্যালন ডি’অর জেতা মৌসুমগুলোর মধ্যে কোন মৌসুম সেরা,বৈশ্বিকভাবে তা ভোটের মাধ্যমে ঠিক করতে এই উদ্যোগ নেওয়া হয়। সেজন্য ভোটের পোল চালু করা হয়েছিল গত ১ অক্টোবর থেকে। প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (১৩৮ টাকা) খরচ করে যত খুশি তত ভোট দিতে পেরেছেন ভক্তরা।গত মঙ্গলবার রাতে এই ভোটগ্রহণ শেষ হয়।

আর ভোটের সে লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর জেতা পাঁচটি ব্যালন ডি’অরের মধ্যে প্রথমটির পারফরম্যান্স সেরা হিসেবে বিজয়ী হয়েছে। অর্থাৎ ২০০৮ সালে তাঁর জেতা ব্যালন ডি’অরের মৌসুম ‘বোট’ জিতেছে। আয়োজকরা আগেই জানিয়েছেন, এজন্য বিজয়ীকে কোনো ট্রফি দেওয়া হবে না।অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড়দের নিয়ে এই ভোটের আয়োজন করা হয়েছিল।

সেই লড়াইয়ে রোনালদোকে বিজয়ী ঘোষণা করা হয় ব্যালন ডি’অরের ওয়েবসাইটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটি টাকার বেশি অনুদান তুললেন হামজারা সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার সিটিকে দুই হাতে বাঁচালেন আর্জেন্টাইন গোলকিপার তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার
advertisement

পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপানো প্রেসকে আর কাজ দেওয়া হবে না

পুরোনো মুদ্রণযন্ত্রে বই ছাপানো প্রেসকে আর কাজ দেওয়া হবে না

আগামী বছর থেকে পুরোনো মুদ্রণযন্ত্র ব্যবহারকারী প্রেসকে পাঠ্যবই ছাপা ও বাঁধাইয়ের কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ৫ নভেম্বরের মধ্যে সব প্রাথমিকের পাঠ্যবই সরবরাহের নির্দেশও দিয়েছেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার দুপুরে

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তের আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধারক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তাহসিফের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না।

কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের ময়নাতদন্ত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/skher-bse-anarkli-cashe-sfl-meherpurer-cashi-mithu

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন