মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই ফির অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না।আজ শনিবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না।
মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতেও বিজ্ঞপ্তিতে কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিক্যাল স্লিপ করানোর পর কোনো কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত তাঁর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাঠিয়ে দিতে হবে।
এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরুকোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা হয়রানি, টালবাহানা বা অন্য কোনো ঝামেলা করলে তাৎক্ষণিকভাবে ই-মেইলে (secretary@probashi.gov.bd) মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স...
সূত্র: প্রথম আলো

প্রমাণ ছাড়াই হত্যায় প্ররোচনার অভিযোগ
চীনের মিয়ানমার নীতি কেন ঝুঁকির মুখে
ক্যাম্পাস থেকে করপোরেট: জাবি বন্ধুসভার ‘লার্নিং ল্যাব ৪.০’
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন