advertisement

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না

পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না
চলতি মৌসুমে এমএলএসে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগামী সোমবার ভোরে নিজেদের পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার কথা মায়ামি তারকা লিওনেল মেসির। কিন্তু সেটি হচ্ছে না। আইনের ভেতরে থেকেই ম্যাচটি খেলার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।

প্রশ্ন হলো কীভাবে?এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে কোনো খেলোয়াড় পাঁচটি হলুদ কার্ড দেখলে তাঁকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২৫০ ডলার জরিমানা করা হয়। গত বুধবার সিনসিনাটির বিপক্ষে মায়ামির সর্বশেষ ম্যাচে (২–২ গোলে ড্র) ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। সেটা এমএলএসের এ মৌসুমে তাঁর পঞ্চম হলুদ কার্ড।

মায়ামি অধিনায়ক মেসি এর আগে অষ্টম, একাদশ, বিংশ, একত্রিশতম ও তেত্রিশতম ম্যাচ উইকেও কার্ড দেখেন।এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় যদি, ‘হলুদ, লাল কার্ড বা অতিরিক্ত কোনো শাস্তি না পেয়ে টানা পাঁচ ম্যাচ খেলেন, তবে তাঁর নামের পাশে জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে একটি কমে যায়।’ লিগে এই ‘ভালো আচরণের প্রণোদনা’ নিয়মিত মৌসুমে সর্বোচ্চ তিনবার প্রযোজ্য হয়।পাঁচ নম্বর হলুদ কার্ডটি দেখার আগেই কার্ড না দেখে টানা পাঁচটির বেশি ম্যাচ খেলেছেন মেসি, যার ফলে তাঁর আগের হলুদ কার্ডটি মওকুফ হয়ে গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬) এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্... সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি
advertisement

রসচিঠি

রসচিঠি

ডাকচাঁদ দখলডাব সমাচারবন্ধু ফার্মেসিরসচিঠিঅজুহাতের কামব্যাকLieসেন্সচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনরস+আলো নোবেল ২০২৬কোথায় কোথায় কালি মাখানো যায়?এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথস্মার্টফোনের অবসর চেয়ে আবেদনবিবাহিত পুরুষ চেনার সহজ উপায়দুটি কলেজের সংঘর্ষ বন্ধ করার বিভিন্ন পদ্ধতি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চীনা বিনিয়োগ ও বাণিজ্যে নজর ব্যাংকগুলোর, খুলছে চায়না ডেস্ক

চীনা বিনিয়োগ ও বাণিজ্যে নজর ব্যাংকগুলোর, খুলছে চায়না ডেস্ক
বাংলাদেশ ও চীনের পতাকা

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে বড় অংশীদার চীন। দেশের বৃহৎ অনেক অবকাঠামো প্রকল্পও নির্মাণ করছে সে দেশের কোম্পানিগুলো। ফলে দেশে চীনের নাগরিকদের উপস্থিতি বেড়েছে। এ জন্য তাঁদের বিশেষায়িত সেবা দিতে চায় ব্যাংকগুলো। ইতিমধ্যে দেশি-বিদেশি ১৪টি ব্যাংক পৃথক ‘চায়না ডেস্ক’ চালু করেছে। কোনো কোনো ব্যাংক চীনে প্রতিনিধি অফিসও খুলেছে।

চায়না ডেস্কে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকগুলো চীনের মান্দারিন ভাষা জানা ব্যক্তিদের পাশাপাশি চীনের নাগরিকদের প্রাধান্য দিচ্ছে। চায়না ডেস্কে লেনদেন হয় চীনা মুদ্রায়। মেগা প্রকল্প বাস্তবায়নের হিসাব খোলা, প্রকল্প অর্থায়ন, গ্যারান্টি সুবিধা, মাশুল জমাসহ নানা ধরনের ব্যাংকিং সেবা দিয়ে চীনা বিনিয়োগে গতি আনতে ভূমিকা রাখছে ব্যাংকগুলো। জানা গেছে, সর্বশেষ চায়না ডেস্ক চালু করেছে ওয়ান ব্যাংক ও এনসিসি ব্যাংক।

এর আগে ১২টি ব্যাংক এ সেবা চালু করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইংরেজ কর্মচারীর স্ত্রীর নামে বাজার, এখন দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র

ইংরেজ কর্মচারীর স্ত্রীর নামে বাজার, এখন দেশের অন্যতম বাণিজ্য কেন্দ্র
সকাল থেকে বেচাকেনা জমে ওঠে দেশের ভোগ্যপণ্যের বড় এই বাজারে। সম্প্রতি তোলা

১৭৬২ সালের ২ এপ্রিল। বিকেল তখন প্রায় পাঁচটা। হঠাৎ কেঁপে উঠল চট্টগ্রাম। প্রায় চার মিনিট স্থায়ী সেই ভূমিকম্পের সময় কামানের গর্জনের মতো ১৫টি বিকট শব্দ শোনা গিয়েছিল। ভূমিকম্পের তীব্রতায় শুধু ঘরবাড়িই ধ্বংস হয়নি, বদলে গিয়েছিল ভূখণ্ডের চেহারাও। কোথাও ভূমি উঁচু হয়ে গিয়েছিল, কোথাও আবার ধসে পড়েছিল।

সেই ভয়াবহ ভূমিকম্পের বিবরণ লিখে তৎকালীন ইসলামাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের প্রধান হ্যারি ভেরেলস্ট পাঠিয়েছিলেন ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্ট ও গভর্নর হেনরি ভ্যানসিটার্টের কাছে। ফারসি থেকে অনূদিত ওই বিবরণ ১৭৬৩ সালের ৩১ ডিসেম্বর ফিলোসফিক্যাল ট্রানজেকশনস অব দ্য রয়্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত হয়। জার্নালটির ৫৩তম খণ্ডের ২৬৫ থেকে ২৬৯ পৃষ্ঠায় রয়েছে সেই বিবরণ। ভূমিকম্পটির প্রভাব পড়েছিল চট্টগ্রামের ভূপ্রকৃতিতে।

বদলে গিয়েছিল কর্ণফুলী নদীর গতিপথ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন