এশিয়ার দীর্ঘতম ও বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজি। এটি তিব্বত মালভূমির তাঙ্গুলা পর্বতমালা থেকে শুরু হয়ে সাংহাইয়ের কাছে পূর্ব চীন সাগরের সঙ্গে মেশার আগে মধ্য ও পূর্ব চীনের প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।কোটি কোটি মানুষকে পানি ও জীবিকা দেওয়ার পাশাপাশি এই নদী ছিল অনেক অদ্ভুত ও সুন্দর জলজ প্রাণীর আবাসস্থল।
এর মধ্যে রয়েছে বাইজি ডলফিন, বিশাল আকৃতির চায়নিজ প্যাডলফিশ, চায়নিজ জায়ান্ট স্যালামান্ডার, ইয়াংজি ফিনলেস পোর্পোইস এবং চায়নিজ সাকারের মতো অনন্য সব বন্য প্রাণী।তবে কয়েক দশক ধরে নদীর পরিবেশ নষ্ট হওয়ার কারণে এই প্রাণীগুলোর অনেকগুলোই আজ বিলুপ্ত, প্রায় বিলুপ্ত কিংবা বিলুপ্তির পথে।অতিরিক্ত মাছ ধরা, একের পর এক বাঁধ নির্মাণ, দূষণ, নদী খনন এবং নদীর আশপাশে জমি দখলের ফলে ১৯৫০ সাল থেকে ইয়াংজি নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।
নদীতে মাছের পরিমাণ কমে যাওয়ায় কিছু অসাধু জেলে মাছ ধরার জন্য বিদ্যুৎ বা ইলেকট্রোফিশিং, বিষের মতো ধ্বংসাত্মক উপায় বেছে নেয়।২১ শতকের শুরুতে দেখা যায়, ২০ শতকের প্রথমার্ধের তুলনায় নদীতে মাছের উৎপাদন কমে মাত্র ২৫ ভাগে নেমে এসেছে।
সূত্র: প্রথম আলো

আলিম পরীক্ষার্থীরা যেভাবে ফল দেখবেন
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা
এইচএসসির ফল আজ, এবার ফল দেখতে এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই...
শুধু হ্যালোউইন নয়, বিশ্বজুড়ে যুগ যুগ ধরে পালিত হচ্ছে এই ৭টি ভৌতিক উৎসব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন