বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের চেয়ে ২৭ রান কম ২৪৫ করে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজই এখন মিরপুর টেস্টের চালকের আসনে। আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও শেষ হওয়ার আগে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের চেয়ে ২৭ রান কম ২৪৫ করে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজই এখন মিরপুর টেস্টের চালকের আসনে। আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও শেষ হওয়ার আগে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ঘর থেকে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. আয়াছ (২০)। তিনি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
আর আহত ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ (২৪)। তিনিও আরএসওর সদস্য। গতকাল রাতে তাঁরা দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোহিঙ্গা নেতাদের দাবি, এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো
ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুবিরোধী জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও 'পয়েন্টের ভিত্তিতে জয়' নিশ্চিত করেছে। তিনি জনসাধারণকে ধৈর্য ধরতে অনুরোধ করেছেন। আরব দলগুলোসহ বিরোধীরা ৬৭ আসন পেলেও, ইহুদি নেতৃত্বাধীন দলগুলোর আপত্তিতে সরকার গঠন অনিশ্চিত। নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ নেই।
বামপন্থী নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে জোটের আহ্বান জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো
ট্রাম্প বলেন, এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে। আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কখনোই পারমাণবিক অস্ত্র না থাকে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন