advertisement

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
অক্ষর প্যাটেল আউট হন মিচেল স্যান্টনারের বলে
ফটো কার্ড প্রিন্ট

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৫৯/৭। ভারত: ২০ ওভারে ১৭২/৯। ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।ভারত সিরিজ জিতে নিয়েছিল আগেই। লক্ষ্য বলতে ছিল সিরিজের শেষ দুই ম্যাচও জিতে যদি নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা যায়!বিপরীতে নিউজিল্যান্ডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। শুধু চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, নিজেদের মাটিতে ভারতের কাছে সর্বশেষ ১০ টি–টুয়েন্টিতেই হেরেছিল কিউইরা।অবশেষে আজ অকল্যান্ডে সেই হারের ধারা থামিয়েছে নিউজিল্যান্ড।

গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে টি–টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে স্বাগতিকেরা জিতেছে ৮৭ রানে। নিউজিল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারায় ভারত। দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আর পঞ্চম বলে ঈষাণ কিষাণকে ফেরান জ্যাকব ডাফি।এই ধাক্কা আর ম্যাচের পরের অংশে সামলে উঠতে পারেনি ভারত। উল্টো বড় লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

সর্বোচ্চ ৩৫ রান আসে সাত নম্বরে নামা তিলক বর্মার ব্যাট থেকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম টি–টুয়েন্টিতে ২০০ উইকেটের চূড়ায় রশিদই প্রথম জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে কেমন হলো ব্রাজিল দল ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে ঝড় স্যান্ডউইচের গোল রুটি থেকে মাও সে–তুং, এমবাপ্পের ‘ডিক্টেটর’ মিমে চীন–স্পেন সম্পর্কে...
advertisement

রাস্তার কাজে অনিয়ম, ঢালাই করা অংশ তুলে ফেলার নির্দেশ হুইপের

রাস্তার কাজে অনিয়ম, ঢালাই করা অংশ তুলে ফেলার নির্দেশ হুইপের

হবিগঞ্জে রাস্তা সংস্কারকাজে অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ। কাজের উদ্বোধন শেষে তদারকি করতে গিয়ে ঢালাইয়ে সিমেন্ট ও বালুর পরিমাণ বেশি এবং পাথরের পরিমাণ কম দেখতে পান তিনি। এসময় নিজে দাঁড়িয়ে থেকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যাটাররা ব্যর্থ, শেষ ভরসা জাকের-নাঈমের দিকে তাকিয়ে বাংলাদেশ

ব্যাটাররা ব্যর্থ, শেষ ভরসা জাকের-নাঈমের দিকে তাকিয়ে বাংলাদেশ

শেষ পর্যন্ত কী হবে, তা বলে দেবে সময়। তবে এখন যে দুজনের দিকে তাকিয়ে বাংলাদেশ, তাদের একজন জাকের আলী অনিক। ঢাকা টেস্টে তিনি একাদশেই ছিলেন না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ

নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ।

খেলাধুলায় প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২০২৭ সিজন–২-এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের ক্রীড়া প্রতিভা, দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার সুযোগ পেয়েছে।

এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।প্রথম আলো চর আলোর পাঠশালা মনে করে, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের পরিপূর্ণ বিকাশে অপরিহার্য।

তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।নতুন কুঁড়ি স্পোর্টসের এই আয়োজনের মধ্য দিয়ে চরাঞ্চলের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন প্রত্যাশা সবার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন