মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নিজেদের ইসলামি দল বললেও দলীয় মনোগ্রাম থেকে ‘আকিমুদ দ্বীন’ বাদ দিয়েছে
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়েন তিনি। যুক্তরাষ্ট্রে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ প্রেসিডেন্ট হবেন, এটা ছিল কল্পনার বাইরে। ওই বছরের ৪ নভেম্বর সেই কল্পনাকে বাস্তবে রূপ দিলেন বারাক ওবামা। তাঁকে নিয়ে আজকের আয়োজন।বারাক ওবামার নানি ম্যাডেলিন ডানহ্যাম মারা যান ২০০৮ সালের ২ নভেম্বর। নানিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছিলেন ওবামা। এই নানিই তাঁকে কোলে-পিঠে করে বড় করেছিলেন।
তবে শোকের সেই সময়েই তাঁর জীবনে আসে সবচেয়ে বড় সুখবর। দুই দিন পর, ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন ওবামা। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ওবামা পান ৩৬৫টি ইলেকটোরাল ভোট। তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন পান ১৭৩টি। পরের বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ওবামা।
যুক্তরাষ্ট্র তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে এটি ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার এক মুহূর্ত।
সূত্র: প্রথম আলো
একদল বিদেশি নাগরিক রাস্তাঘাটে ঘুরছেন। প্রত্যেকের হাতে দুটি করে ফোন। একটি ফোনে লাইভ ভিডিও চলছে। অন্য ফোনে কিছু একটা লেখা রয়েছে। হঠাৎ দেখে মনে হতে পারে তাঁরা সাংবাদিক কিংবা গুগল স্ট্রিট ভিউ ম্যাপের কাজ করছেন। কিন্তু না, তাঁরা মাসের পর মাস এভাবে লাইভ ভিডিও করে চলেছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের লাইভ ভিডিও। ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টর ও টেকপাড়া এলাকায় গেলে চীনা নাগরিকদের এমন কর্মকাণ্ড দেখা যাবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।সব মিলিয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়।নিরাপত্তার স্বার্থে জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিতস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’।
‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন