advertisement

শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে

শিক্ষার্থীদের এআই ব্যবহারে বাধ্য করার অভিযোগ গুগলের বিরুদ্ধে
ছবিটি এআই দিয়ে আঁকা
ফটো কার্ড প্রিন্ট

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অনুমতি না দিলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগও বন্ধ হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। এ সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারে পরোক্ষভাবে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) গুগল জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসকেরা অনুমতি না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাকাউন্টে গুগলের এআইয়ের সুবিধা ও সার্চ ইঞ্জিন—দুটিই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য এআইয়ের সুবিধা চালু না করলে তারা গুগল সার্চও ব্যবহার করতে পারবে না।এআই চালু না করলে সার্চও বন্ধগুগলের শিক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস এক ব্লগ পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শ্রেণিকক্ষে এআই ব্যবহারের বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু করা হচ্ছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য গুগলের জেমিনাই চ্যাটবট, জেমিনাই নোটবুক ও গুগল ক্লাসরুমে জেমিনাই ব্যবহারের সুযোগ প্রশাসকেরা চালু করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
advertisement

চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার

চট্টগ্রামে শিক্ষার্থী নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালক গ্রেফতার
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাইশার মৃত্যুর ঘটনায় কাভার্ড ভ্যানচালককে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ নিন

বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ নিন
সম্পাদকীয়

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের দেশীয় ছোট মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির সংবাদ পরিবেশ ও স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের অব্যবস্থাপনার চিত্রও হাজির করেছে।

সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ডিসকভার এনভায়রনমেন্ট-এ প্রকাশিত এক গবেষণায় কাপ্তাই হ্রদের কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢ্যালার মতো ছোট মাছে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক বা সূক্ষ্ম প্লাস্টিক কণার উপস্থিতি ধরা পড়েছে। সংগৃহীত ৭৫টি নমুনা মাছের প্রতিটিতেই পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণা পাওয়া গেছে।

হ্রদের তলদেশের কাদা ও বালু থেকে খাবার গ্রহণ করায় ট্যাংরা মাছে এর পরিমাণ সবচেয়ে বেশি—প্রতি গ্রামে গড়ে ০.৬৩টি কণা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও

বাংলাদেশের যে গ্রামে তৈরি হয় শতকোটি ভিউয়ের ভিডিও

বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে তৈরি এক কনটেন্ট শুধু ফেসবুকেই দেখা হয়েছে ৭৫ কোটির বেশি আর বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ে সেই সংখ্যা ১১০ কোটির বেশি। চাকরি ছেড়ে কনটেন্ট ক্রিয়েশনে নামা সেই যুবকের গল্প জানুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন