বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আশকোনা হজ ক্যাম্প কাউন্টারে টিকিট বিক্রির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন এ কাউন্টারে টিকিট পাওয়া যাবে।
এর আগে সপ্তাহের প্রতিদিনই টিকিট বিক্রির সেবা দেওয়ার কথা জানিয়েছিল বিমান।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ দিন টিকিট বিক্রির তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টারে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে।
শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে এ সেবা বন্ধ থাকবে।এর আগে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছিল, আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিষয়ে ৭ নভেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ
ঢাকার সবচেয়ে বড় ও প্রাচীন ফলের আড়তে যাওয়ার আগে যা জানা দরকার
অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে সেই রাতে কী ঘটেছিল
‘বাবার দুই হাত চেপে ধরেন দুজন, আরেকজন বুকে গুলি করেন’
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন