advertisement

ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ

ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি এবার নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বরকত-এ-খোদা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বিআইবিএম মিলনায়তনে
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেছেন, ‘অলিগার্কদের প্রশ্রয় না দিলে অর্থনীতিকে সঠিক পথে ফেরানো যাবে না—এ ধারণা উৎসাহিত করা উচিত নয়। এবার অর্থনীতি লাইনচ্যুত হয়েছে, ভবিষ্যতে শুধু লাইনচ্যুত হবে না, হয়তো নদীতে গিয়ে পড়বে। তাই এ ধরনের মানুষদের বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত।’অধিকাংশ ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে—এমন মন্তব্য করে মাহবুব উল্লাহ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ একটি শোষণমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে।

এই শোষণ কার জন্য? এই শোষণ সাধারণ জনগণের জন্য নয়; এই শোষণ স্বল্পসংখ্যক ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী বা কোটিপতির জন্য, যাদের আমরা “অলিগার্ক” বলি। এ দেশে এই অলিগার্কদের জন্ম দিয়েছে খোদ রাষ্ট্র নিজেই।’বার্ষিক ব্যাংকিং সম্মেলনের আজকের দিনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ।

রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনের শেষ দিন আজ।অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক বরকত-এ-খোদা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ নিয়ে সিলেট বন্ধুসভার পাঠচক্র জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ নিয়ে সিলেট বন্ধুসভার পাঠচক্র সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সিলেটে ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মালয়েশিয়ার বাজার ধরতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে মালয়েশিয়ার বাজার ধরতে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে হাতিরা কেন মাইগ্রেট করে হাতিরা কেন মাইগ্রেট করে
advertisement

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৯৩

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় এক হাজার ৯৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে কিশোর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

এশিয়া কাপ আরচারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয়

ইরাকের সোলাইমানিয়ায় এশিয়া কাপ আরচারিতে আরেকটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ

জাপানের বিগ–বি পরিকল্পনায় বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ
কর্ণফুলী নদী চ্যানেল হয়ে বন্দরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮টি কন্টেইনারবাহী জাহাজ আসা-যাওয়া করে। চট্টগ্রাম বন্দর

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নতুন নয়। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুবিধা নিতে পারে, এমন কথাও বিশ্লেষকেরা বলে আসছেন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাংলাদেশ কার্যতই আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। কিন্তু ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সুবিধা নেওয়া এক বিষয় নয়।

সেই অবস্থান কাজে লাগাতে প্রয়োজন অবকাঠামো, শিল্পায়ন, বিনিয়োগ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর অর্থনৈতিক সম্পর্ক।সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর কূটনীতি। ছোট দেশ হিসেবে বৃহৎ দুই প্রতিবেশী দেশের বাজারের সুবিধা নিতে নিজেদের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধি করাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

জাপানের বঙ্গোপসাগরকেন্দ্রিক শিল্পোন্নয়ন পরিকল্পনার মধ্য দিয়ে সেই পুরোনো প্রসঙ্গটি নতুন করে সামনে এসেছে।বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ‘ইনিশিয়েটিভ বিগ-বি’ নামে পরিচিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন