advertisement

চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল

চার দফা কমার পর আজ সোনার দাম ভরিতে ২,২১৬ টাকা বাড়ল
সোনা
ফটো কার্ড প্রিন্ট

টানা তিনবার কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। এরপর আজ দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে।

তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী
advertisement

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
পরিবার নিয়ে ভোট দিচ্ছেন ‘জয়েন্ট লিস্ট’ পার্টির ফিলিস্তিনি প্রার্থী আহমেদ তিবি। উত্তর ইসরায়েলের আরব অধ্যুষিত তাইবে গ্রাম, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।

ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।আরব দলগুলোর এই উত্থানের অর্থ হলো, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে নেতানিয়াহুর জোট এবং তার বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলো—উভয়ই অনেক দূরে থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

নিজে নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের নামাজের প্রতি আহ্বান করা পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তার ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)তবে পরিবারের অন্য সদস্য—যেমন ভাইবোন বা সন্তানদের নামাজের নির্দেশ দেওয়া যতটা সহজ, মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া ততটাই সংবেদনশীল।

ইসলামে মা-বাবার স্থান সবার ওপরে।তাই তাঁদের কোনো ভুল শুধরে দেওয়া বা নেক কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিষ্টাচার ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া মুমিনের দায়িত্ব। মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো।মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

কোনো অবস্থাতেই তাঁদের শিক্ষক বা মুরব্বি সাজার চেষ্টা করা যাবে না।সম্মানজনক ভাষার ব্যবহার মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন