advertisement

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত

গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
গম
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানির জন্য দুটি অনুমোদিত প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব এসেছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের সঙ্গে দর–কষাকষির কার্যক্রম শুরু করতে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পর অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমাতে এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে গম আমদানি বাড়িয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গম রপ্তানিকারক সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েটসের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ।

এতে বছরে সাত লাখ টন গম আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়।খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইউএস হুইট অ্যাসোসিয়েশন অনুমোদিত দুটি প্রতিষ্ঠান থেকে দরপ্রস্তাব নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বৃদ্ধির আপাতত পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
advertisement

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আর বিশ্বের বিভিন্ন সংঘাত ও এল নিনোর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এল।বুধবার বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদন প্রকাশের সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির উপপ্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন, ‘পণ্যের বাজার একসঙ্গে বেশ কয়েকটি বড় ধাক্কার মুখে পড়ছে।’ তিনি বলেছেন, ‘জ্বালানির বাড়তি খরচ ও বাণিজ্যে বাধার কারণে নানা ধরনের পণ্যের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতি ও খাদ্য পাওয়ার অনিশ্চয়তা আরও বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’২০২৬ সালে খাদ্যের দাম ১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন