advertisement

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি

মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি
লিওনেল স্কালোনি
ফটো কার্ড প্রিন্ট

মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে। ২০২১ সালের ১০ জুলাই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। কোচ হিসেবে প্রথম বড় শিরোপা জয়ের আনন্দে ভাসছেন স্কালোনি। অথচ সেই আনন্দের মধ্যেও তাঁর মনে অন্য এক চিন্তা। অসুস্থ মা। সেদিন ঐতিহাসিক জয়টা মাকেই উৎসর্গ করেছিলেন স্কালোনি। বলেছিলেন, ‘এই জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই।

কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর শারীরিক সমস্যা হয়েছিল। তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠার লড়াই করছেন।’ পাঁচ বছর পর সেই লড়াই থেমে গেল। মাকে হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি।গতকাল আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে মারা গেছেন স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি। বয়স হয়েছিল ৭৪ বছর। কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। আজ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

শোক জানিয়েছে স্কালোনি ও তাঁর পরিবারের প্রতি।পুজাতো শহরেই স্বামী আনহেল ‘চিচে’ স্কালোনির সঙ্গে থাকতেন মারজেত্তি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা তীব্র লড়াই পেরিয়ে শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
advertisement

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে বিতর্কিত করতে বানোয়াট অভিযোগ করা হচ্ছে

ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি বছরের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে জ্বালানির দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আর বিশ্বের বিভিন্ন সংঘাত ও এল নিনোর প্রভাবে খাদ্যের দাম বাড়ছে।

এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা এল।বুধবার বিশ্বব্যাংকের ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদন প্রকাশের সময় দেওয়া এক বিবৃতিতে সংস্থাটির উপপ্রধান অর্থনীতিবিদ আয়হান কোসে বলেন, ‘পণ্যের বাজার একসঙ্গে বেশ কয়েকটি বড় ধাক্কার মুখে পড়ছে।’ তিনি বলেছেন, ‘জ্বালানির বাড়তি খরচ ও বাণিজ্যে বাধার কারণে নানা ধরনের পণ্যের দাম বাড়ছে। এতে মূল্যস্ফীতি ও খাদ্য পাওয়ার অনিশ্চয়তা আরও বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমে যেতে পারে।’২০২৬ সালে খাদ্যের দাম ১০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন