অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ফলে মামলাটি বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হলো। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুদকের দেওয়া চার্জশিটটি আমলে নেন। একসঙ্গে তিন আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত। আসামিদের মধ্যে কারাগারে থাকা আনিসুল হককে আদালতে হাজির করা হয়। অন্যরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।চার্জশিট গ্রহণ হওয়া অপর আসামিরা হলেন আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেছা বেগম হক, ভাগনে শেখ মো. ইফতেখারুল ইসলাম ও কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবাল।
তাঁরা পলাতক আছেন।
সূত্র: প্রথম আলো

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা...
শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন