ডেটিং অ্যাপে একের পর এক সোয়াইপ, পছন্দের মানুষের মেসেজের অপেক্ষা কিংবা ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা। প্রেমের অনিশ্চয়তা যেন কাটতেই চায় না। আর এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে জেন–জির একাংশ এখন ভরসা রাখছেন অন্য রকম কিছু অভ্যাসে।জেন–জিরা প্রেমের খোঁজে কেউ ম্যানিফেস্টেশন করছেন, কেউ ট্যারো কার্ডের সাহায্য নিচ্ছেন, আবার কেউ অনলাইনে খুঁজছেন লাভ স্পেল বা ভালোবাসার জাদুমন্ত্র।
সোলমেট খুঁজে পেতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি জাদুবিদ্যার প্রতিও কেন বাড়ছে আগ্রহ?প্রেমের জন্য ৬৪ শতাংশ জেন–জির বিশেষ চর্চাযুক্তরাষ্ট্রভিত্তিক ডেটিং নিউজ (DatingNews)-এর ১ হাজার ১৩ জন প্রাপ্তবয়স্কের ওপর করা একটি জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
জরিপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের জেন–জিদের ৬৪ শতাংশ জানিয়েছেন, ভালোবাসার মানুষ খুঁজে পেতে বা প্রেমের সম্পর্ক ভালো করতে তাঁরা জীবনে অন্তত একবার আধ্যাত্মিক, সাইকিক কিংবা জাদুবিদ্যাসংশ্লিষ্ট কোনো পদ্ধতি চেষ্টা করেছেন।এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ম্যানিফেস্টেশন বা স্ক্রিপ্টিং।
সূত্র: প্রথম আলো

একঝলক (০১ নভেম্বর ২০২৬)
ক্যারিয়ার যখন ব্যারিয়ার
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্র
মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা, করণীয় কী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন