advertisement

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা

১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা
ফটো কার্ড প্রিন্ট

নতুন বেতনকাঠামো অনুযায়ী আজ ১ নভেম্বর রোববার সকালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা বেতন পেয়েছেন। তাঁদের অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন। তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী ও ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের প্রায় সবাই বাড়তি বেতন পেলেও বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) করতে না পারায় কেউ কেউ বেতন পাননি।

তাঁদের সংখ্যা এক লাখের কাছাকাছি বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল ১০টার পর থেকে তাঁদের মুঠোফোনে নতুন বেতনের হিসাবে টাকা পাওয়ার বার্তা এসেছে। যাঁদের পে ফিক্সেশন চূড়ান্ত হয়নি, তাঁরা আগামী ২–৩ দিনের পাবেন বলে আশা করছেন তাঁরা।সূত্রগুলো জানায়, নতুন বেতনকাঠামোতে কিছু জটিলতা রয়ে গেছে এখনো।

তা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের অনেক কর্মচারী আবেদন করেছেন।কর্মচারীদের অভিযোগ, নতুন বেতনকাঠামোয় বেতন নির্ধারণ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জ্যেষ্ঠতা ও গ্রেডের ক্রমে অসংগতি দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মচারীরা শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির তিন বছরের মধ্যে চার খাতের 
সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য তিন বছরের মধ্যে চার খাতের সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা বাইন্যান্সের ক্রিপ্টো চুরি, বৈদেশিক মুদ্রা জোগাতে আরও যা করছে উত্তর কোরিয়ার হ্যাকারর...
advertisement

সাতক্ষীরায় বাস্তুচ্যুত মানুষের অধিকার আদায়ে নতুন ফোরাম

সাতক্ষীরায় বাস্তুচ্যুত মানুষের অধিকার আদায়ে নতুন ফোরাম

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘরবাড়ি ও ভিটেমাটি হারানো মানুষের অধিকার আদায়ে গঠিত হয়েছে ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নাটোরে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

নাটোরে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ১৩৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলডিসি উত্তরণের বাড়তি তিন বছর অর্থনীতির সংস্কারে কাজে লাগাতে হবে

এলডিসি উত্তরণের বাড়তি তিন বছর অর্থনীতির সংস্কারে কাজে লাগাতে হবে
সৈয়দ মোহাম্মদ কামাল

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। এই বাড়তি তিন বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ।

এ সময়ে অর্থনীতির বিদ্যমান দুর্বলতাগুলো কাটিয়ে ওঠা, অর্জনগুলো ধরে রাখা আর উত্তরণ-পরবর্তী কঠিন প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব।বাংলাদেশের মানুষ প্রতিকূলতা মোকাবিলা ও ঘুরে দাঁড়ানোর অসাধারণ সক্ষমতার মধ্য দিয়ে দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের অবস্থানে নিয়ে এসেছে। সেই সঙ্গে ছিল উদ্যোক্তাদের উদ্যোগ, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও ধারাবাহিকভাবে মানবসম্পদের বিকাশ।

তাই উত্তরণের সময় পিছিয়ে যাওয়া কোনোভাবেই পেছনে ফিরে যাওয়া হিসেবে দেখা উচিত নয়; বরং যেটা করতে হবে সেটা হলো, এই সময় কাজে লাগিয়ে অর্থনীতির ভিত আরও শক্ত করা।এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবেশ অনেকটাই বদলে যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন