advertisement

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক!

বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক!
ফটো কার্ড প্রিন্ট

রেজাল্টের দিন সকাল ১০টা বাজার আগে থেকেই শুরু হয় আরেক মহাযুদ্ধ। যেসব দূরের আত্মীয়কে বিয়েবাড়ি বা মেজবানের রোস্ট-কোরমা ছাড়া দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক রেজাল্টের দিন সকালে তাঁদের মুঠোফোন থেকে অটোমেটিক কল চলে আসে!উচ্চমাধ্যমিক বা এইচএসসি—শব্দটা শুনলেই স্টুডেন্টদের বুকে একটি চাপা ভয় কাজ করে। আর সেই ভয়ের চূড়ান্ত রূপ হলো ‘বোর্ড পরীক্ষার রেজাল্ট’!

জীবনে যত বড় সাহসী মানুষই হোন না কেন, রেজাল্টের দিন ঘনিয়ে এলে বুকের ভেতরে একটি অটোমেটিক ব্যথা শুরু হয়।রেজাল্ট প্রকাশের তিন দিন আগে থেকেই শুরু হয় আসল ট্র্যাজেডি। মুখের স্বাদ চলে যায়, পেটের ক্ষুধা উধাও হয়ে যায়; আর রাতের ঘুম তো রীতিমতো ইস্তফা দিয়ে চলে যায়।ঠিক এই সময়টায় মাথায় দুনিয়ার যাবতীয় আজগুবি আর ভয়াবহ চিন্তা ভর করে। হঠাৎ মাঝরাতে মনে হয়, ‘আরে! ইংরেজি খাতায় রোল নম্বরটার ঠিকমতো গোল্লা ভরাট করেছিলাম তো?

রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় আবার ভুল করে রোলের গোল্লা ভরাট করে আসিনি তো?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা আইফায় সেরা ‘ধুরন্ধর’, আর কার হাতে কোন পুরস্কার আইফায় সেরা ‘ধুরন্ধর’, আর কার হাতে কোন পুরস্কার স্যরি! স্যরি! চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায় শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায়
advertisement

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড ঘোষণা

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড ঘোষণা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে চেয়ারম্যানসহ ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কমনীয় কমলাঘণ্টি ফুল

কমনীয় কমলাঘণ্টি ফুল
আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে সম্প্রতি ফুটেছে কমলাঘণ্টি ফুল

হেমন্তের এক দুপুরে চোখ আটকে গেল একগুচ্ছ ফুলে। ফুলগুলোর রং কমলা ও হলুদের মিশেল। মনে হলো, সূর্যের আলো যেন ফুলের পাপড়িতে এসে আশ্রয় নিয়েছে। থোকায় থোকায় ফোটা ফুলগুলো এমনভাবে সাজানো, যেন আলোর রং মেখে পুষ্পগুচ্ছ দিয়ে ধরিত্রীকে অঞ্জলি নিবেদন করছে।আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভ ভবনের চত্বরে বেশ কিছু ফুল ও বাহারি গাছ আছে। সেগুলোর মধ্যে অনুচ্চ, ঝোপালো এই গাছ আলাদা করে নজর কাড়ে।

হেমন্তের রোদে তার ফুলের সৌন্দর্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ঋতু বদলালেও তার শোভা আরও কিছুদিন ধরে প্রকৃতিকে রাঙিয়ে রাখবে।এ গাছের এক সহোদরাকে আমরা প্রায় সবাই চিনি। নাম চন্দ্রপ্রভা বা সোনাপাতি। এ ফুলের রং স্বর্ণাভ হলুদ, যেন পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে আছে পাপড়িতে। আর তারই আরেক সহোদরার ফুলের রং কমলা। গাছটি সম্প্রতি বাংলাদেশে এসেছে। এ কারণে এখনো এর কোনো বাংলা নামকরণ হয়নি।

ইংরেজিতে এর নাম অরেঞ্জ বেল বা অরেঞ্জ ট্রাম্পেট ফ্লাওয়ার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি
ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে পরাজিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাড়িতে ফুল নিয়ে যান বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীন। গত শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও জাল ভোটের অভিযোগ তোলে জাতীয় সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় জামায়াত এমন অভিযোগ করলেও উপনির্বাচনে দলটির পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তাঁরা কোলাকুলি করেন, পরস্পরকে মিষ্টিমুখ করান।

জামায়াতের এই ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। প্রার্থী ছিলেন পাঁচজন। উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন