advertisement

চড়া দামের আপেল

চড়া দামের আপেল
ফটো কার্ড প্রিন্ট

আমার বন্ধুরা খুবই অদ্ভুত, মানে এরা একটু অন্য জাতের। মানুষের বন্ধুরা যখন এদিক–সেদিক ট্যুরে যায় বা নামীদামি রেস্তোরাঁয় খেতে যায়, এরা তখন চায়ের বিলটা আজকে কে দেবে না, সেই ধান্দায় ব্যস্ত।হঠাৎ এ কথা বলার কারণ আছে। সেদিন আমার সঙ্গে খুবই অদ্ভুত ঘটনা ঘটেছে। মানে শেষ কবে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে, আমার মনে নেই।

আমার বন্ধু নিয়াজ আমাকে ফোন করে বলল, ওর নাকি শরীর–মন কোনোটাই ভালো নেই, আমি বললাম, তো ডাক্তার দেখা।—দেখালাম তো, কিন্তু ডাক্তার খুব এক্সপেনসিভ প্রেসক্রিপশন দিয়েছে। আমার সাধ্যের বাইরে।—কী এমন ওষুধ দিল যেটা সাধ্যের বাইরে?—কিছু না, বাদ দে। লাবণ্য কিন্তু কাল সবাইকে ডেকেছে, খুব জরুরি নাকি! চলে আসিস, তখন বাকি কথা খুলে বলব।আমিও আর ঘাঁটালাম না। কিন্তু পরদিন নিয়াজই মিটিংয়ে ছিল না।

লাবণ্য তো রেগে আগুন!—একটা অনুরোধই তো করেছিলাম, আজ যেন সবাই থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্যরি! স্যরি! বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক! বোর্ড পরীক্ষার রেজাল্ট আতঙ্ক! চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত —কুমার বিশ্বজিৎ শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায় শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায় নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী
advertisement

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা
লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে

২০০৮ সালের ১৭ অক্টোবর ফকির লালন শাহর ১১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।লালনগীতি আজ দেশ-বিদেশে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিভিন্ন ভাষার গবেষক, পণ্ডিত এ গানের অকৃত্রিম বাণী ও সুর অনুসন্ধান করছেন।

ইত্যবসরে ইংরেজি, ফরাসি, ইতালি, জার্মান, জাপানি, হিন্দি প্রভৃতি ভাষায় লালনগীতি অনূদিত হচ্ছে বলে ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতি লাভ করছে লালনের গান আর তাঁর পরিচিতি। উনিশ শতকের আশির দশকে কাঙাল হরিনাথ (১৮৩৩-১৮৯৬) থেকে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) হয়ে পরবর্তী সময়ে অনেক সুধীজন লালনগীতি সংগ্রহ করে প্রকাশ করেছেন। কারও কারও সংগ্রহে প্রতীয়মান হয় বিশ্বাসযোগ্য পাঠ।

এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের সংগ্রহ যেহেতু আদি পাণ্ডুলিপিকেন্দ্রিক, তাই তাঁর সংগ্রহ লালনচর্চার ইতিবৃত্তে যেমন অপরিসীম গুরুত্ব বহন করে, তেমনি তা চিহ্নিত হতে পারে দেশজ সংস্কৃতির একটি উল্লেখযোগ্য সম্ভার হিসেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
গতকাল শনিবার মিরপুর–১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেছিলেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। ৩১ অক্টোবর, ২০২৬

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।আজ রোববার সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে জড়ো হন।

তাঁরা মিরপুর–১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রীএকই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর–১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন।

সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন