advertisement

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে পাসের হার ৯৯.৯৪
ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ থেকে এবারের এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৫২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৫৫১ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।কলেজের প্রশাসনিক সূত্রে জানা গেছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এক শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় তিনি অকৃতকার্য হয়েছেন।

বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ–৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।ফলাফলে উচ্ছ্বসিত কলেজের শিক্ষার্থীরাকলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি।

এটি নরসিংদীবাসীর অর্জন।’শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেরা ফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে  শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ জীর্ণ ভবনে নামেই হার্ভার্ড কলেজ, দেশে শিক্ষার সব স্তরেই অপরিকল্পনার ছাপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের বই সরবরাহের নির্দেশ, এখন পর্যন্ত কত গেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে দক্ষতাভিত্তিক শিক্ষা
advertisement

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আলোচনা শুরুর প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই চিঠি পাঠিয়েছেন। ওয়াশিংটনের এই চিঠিকে তেহরান ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরাকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, উচ্চপর্যায়ের আলোচনার প্রস্তাব দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো একটি চিঠি পর্যালোচনা করেছে ইরান।

দুই পক্ষের মধ্যে আলোচনা এবং আরও বিস্তৃত সমঝোতার দ্বার উন্মোচনে ওয়াশিংটনের এই চেষ্টা ইতিবাচক পদক্ষেপ।তবে আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চিঠি পাঠানোর পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য যদি বিভেদ সৃষ্টি করা হয়, তবে এটি তাদের আগের ভুলগুলোর মতো আরও একটি ভুল হবে।আলোচনার প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র চিঠি পাঠালেও ইরানের বিরুদ্ধে আরেক দফায় মার্কিন হামলার আশঙ্কাকে নাকচ করে দিচ্ছেন না আব্বাস আরাগচি।

তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, সব ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’ তিনি বলেন, ‘আমরা আমাদের অস্ত্রশস্ত্রের আধুনিকায়ন করেছি, আমাদের দুর্বলতাগুলো সংশোধন করেছি এবং নতুন অস্ত্র পরীক্ষা করেছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প

পৃথিবীর ৮টি বিখ্যাত ভুতুড়ে প্রাসাদ, যেখানে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প
এই কিংবদন্তি টাওয়ার অব লন্ডনকে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভুতুড়ে স্থাপনাগুলোর একটিতে পরিণত করেছে

সিনেমায় দেখা আর বইয়ের পাতায় পড়া প্রাচীন সব ক্যাসল, প্যালেস আর টাওয়ারে আজও ঘুরে বেড়ায় অশরীরীর গল্প। হ্যালোউইন উপলক্ষে চলুন ঘুরে আসি পৃথিবীর কিছু রহস্যময় স্থাপনা থেকে। নির্জন করিডরে অজানা পায়ের শব্দ, বন্ধ ঘরে ভেসে আসা কান্না, অন্ধকার জানালায় রহস্যময় ছায়া! পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা কিছু প্রাচীন প্রাসাদ, দুর্গ ও বাড়ি ঘিরে প্রচলিত রয়েছে এমনই সব ভৌতিক কাহিনি।

কোথাও শিরশ্ছেদ হওয়া রানির আত্মা দেখার দাবি, কোথাও পরিত্যক্ত কক্ষে শিশুর কান্না, আবার কোথাও হত্যাকাণ্ডের স্মৃতি থেকে জন্ম নেওয়া অভিশপ্ত স্থাপনার গল্প।

হ্যালোউইন উপলক্ষে চলুন ঘুরে আসি পৃথিবীর কিছু রহস্যময় স্থাপনা থেকে, যেগুলোর অন্ধকার ইতিহাস আর ভুতুড়ে কিংবদন্তি আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে।১. টাওয়ার অব লন্ডন, ইংল্যান্ড: শিরশ্ছেদ করা রানির ছায়ালন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত প্রাচীন টাওয়ার অব লন্ডন একসময় ছিল রাজপ্রাসাদ, দুর্গ ও কারাগার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে বড় বিপর্যয়, সারা দেশের কোথায় কেমন চিত্র?

এইচএসসিতে বড় বিপর্যয়, সারা দেশের কোথায় কেমন চিত্র?

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৬টি বোর্ডে পাসের হার অর্ধেকের নিচে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন