advertisement

এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে

এই বাড়তি সময়কে কাজে লাগিয়ে সংস্কার করতে হবে
মোস্তাফিজুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়িয়েছে জাতিসংঘ। তবে ২০২৯ সালের পর আর সময় বাড়ানোর সুযোগ নেই। এই তিন বছরেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, রাজস্ব ও শুল্কনীতি সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি করতে হবে।

সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশল কাঠামোর মধ্যে প্রথম তিন বছরকে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ধরে এসব সংস্কার করতে হবে।সরকারের পক্ষ থেকেই এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিসহ (সিডিপি) জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক খাতগুলো মূল্যায়ন করেছে। এসব সংস্থার মূল্যায়নেও সময় বাড়ানোর বিষয়টি সমর্থন করা হয়।

সরকারের অনুরোধ এবং সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘ।আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ জাতিসংঘ নিজেই বলেছে, এই তিন বছর সময়কে কাজে লাগাতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমল ৭ হাজার ১১৫ টাকা আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ আপাত স্বস্তি, আছে সংস্কারের চাপ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক, বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা দেশে দুই দফা বৃদ্ধির পর সোনার দাম কমল, ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা
advertisement

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা
সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসার পর একটি ভবন থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন এক ছাত্রী। আজ শনিবার সকালে। আজিমপুর সরকারি কলোনি, ঢাকা

‘হঠাৎ ২২ অক্টোবর বাড়িওয়ালা বাসা ছাড়তে নোটিশ দেন। কিন্তু তখন আমি দুর্গাপূজার ছুটিতে গ্রামের বাড়িতে ছিলাম। ২৬ তারিখ ঢাকায় ফিরে আর এক দিনও বাসায় থাকতে পারিনি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, যেদিন যেখানে পেরেছি, থেকেছি। বাড়িওয়ালার কড়া নির্দেশ, ৩১ তারিখের মধ্যে জিনিসপত্র নিয়ে বাসা ছাড়তে হবে।

তাঁরা আমাদের একবেলা খাবার খেতেও বলেননি।’রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি ভবনে সাবলেট থাকতেন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁকে একটি ভ্যানে আসবাব ও অন্যান্য জিনিসপত্র তুলতে দেখা যায়। প্রথম আলোর কাছে এভাবেই নিজের ভোগান্তির কথা জানান তিনি।ইডেনের এই শিক্ষার্থী বলেন, ‘ডিসেম্বরেই আমাদের ফাইনাল পরীক্ষা। এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেব, আমি জানি না।

এই ট্রমা কাটাতেই অন্তত এক মাস লাগবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউসিবির মোট ঋণের ৭২% টেকসই অর্থায়নে গেছে

ইউসিবির মোট ঋণের ৭২% টেকসই অর্থায়নে গেছে
সাসটেইনেবিলিটি রিপোর্ট তথা টেকসই অর্থায়ন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে

সাসটেইনেবিলিটি রিপোর্ট তথা টেকসই অর্থায়ন–সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়েপরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

ওয়েবভিত্তিক ইন্টারঅ্যাকটিভ সংস্করণসহ প্রকাশ করা হয়েছে ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ নামের এ প্রতিবেদন। এটি ইউসিবির তৃতীয় সাসটেইনেবিলিটি রিপোর্ট।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউসিবি টেকসই অর্থায়নে ১৭ হাজার ৯২৭ কোটি ৯ লাখ টাকা বিতরণ করেছে, যা ব্যাংকের বিতরণ করা মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আপনার সিভি কে পড়ছে, মানুষ নাকি যন্ত্র

আপনার সিভি কে পড়ছে, মানুষ নাকি যন্ত্র
ছবিটি এআই দিয়ে আঁকা

নাসির (ছদ্মনাম) দুই মাসে ১২০টি চাকরিতে আবেদন করেছেন, অনলাইনে। সাড়া মিলেছে মাত্র দুটি, তা–ও প্রত্যাখ্যানের। রাত দুইটায় তিনি ভাবছেন, সমস্যাটা কি তাঁর যোগ্যতায় নাকি অন্য কোথাও?উত্তরটা হয়তো লুকিয়ে আছে প্রথম ধাপে। অনেক প্রতিষ্ঠানে আবেদনকারীর সিভি আগে পড়ে মানুষ নয়, আবেদন বাছাই সফটওয়্যার বা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম (এটিএস)।২০২৬ সালের একাধিক গবেষণা বলছে, এখানে ঝুঁকি আছে।

৫৫৪টি সিভি ও ৫৭১টি চাকরির বিবরণ নিয়ে এক পরীক্ষায় দেখা গেছে, সিভির বাকি সব এক রেখে শুধু নাম বদলালেও এআই-এর সুপারিশ বদলে যায়। আরেক গবেষণায় ২ হাজার ২৪৫টি সিভি নিয়ে দেখা গেছে, এআই মডেলগুলো প্রায় সব সময় নিজেদের লেখা সংস্করণকেই বেছে নেয়।

আর মানুষ নিয়োগকারীরাও (হিউম্যান এমপ্লয়ার) প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট সুপারিশ মেনে নিয়েছেন।চাকরিপ্রার্থী হিসেবে কী করবেন?: ১. সহজ, পরিচ্ছন্ন ফরম্যাটে সিভি লিখুন এবং বিজ্ঞপ্তির মূল শব্দগুলো নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন