advertisement

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’

‘হৃদয়ের মনে কী চলছিল আমি জানি না’
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই দৃষ্টিকটু ব্যাটিংয়ে ক্যাচ তুলেছেন তাওহিদ হৃদয়
ফটো কার্ড প্রিন্ট

২৮ রানে ২ উইকেট হারিয়ে দল তখন বিপদে। তার ওপর মাথায় আঘাত পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারছেন না মুমিনুল হক। চারে তাই এলেন তাওহিদ হৃদয়; কিন্তু ব্যাটিংয়ে এসে দ্বিতীয় বলে তিনি যে শট খেললেন, তাতে বিস্ময় শেরেবাংলা স্টেডিয়ামজুড়েই। দল এ রকম পরিস্থিতিতে থাকতেও এভাবে খেলা যায়! রোস্টন চেজের বলে এগিয়ে এসে হৃদয় যেভাবে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন, সেটির ব্যাখ্যা করা কঠিন।

তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসানের কাছেও তা নেই, ‘আসলে ওর মনের মধ্যে কী চলছিল তা তো আমি জানি না।’দ্বিতীয় ইনিংসের মতো প্রথম ইনিংসেও হৃদয় বোল্ড হয়েছেন চালিয়ে খেলতে গিয়েই।

তখন তাও স্কোরবোর্ডে রান ছিল, খুব দৃষ্টিকটু লাগেনি; কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর বিদায়ের পর ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ।যদিও নাঈম হাসান ও জাকের আলীর ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিছুটা স্বস্তি নিয়েই আজ দিন শেষ করেছে তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ঋতুপর্নারা চট্টগ্রামে, অসুস্থ বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে মিরপুর টেস্টে জিতবে কে মিরপুর টেস্টে জিতবে কে বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায়
advertisement

মাত্র ২ বছর ১০ মাসেই তবলার ১২ তাল বাজিয়ে রেকর্ড

মাত্র ২ বছর ১০ মাসেই তবলার ১২ তাল বাজিয়ে রেকর্ড

মাত্র ২ বছর ১০ মাস বয়সেই তবলার ১২টি তাল আবৃত্তি করে ও বাজিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটির কর্ণাটকের ছোট্ট স্বরশ্রী হেগড়ে। দেখুন—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ

মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ
সমাবেশের মঞ্চে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতারা। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে  

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি এবং চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তিসহ সব অসম বৈদেশিক চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি করার উদ্যোগ এবং সুন্দরবন ধ্বংস করে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ জানানো হয়।

একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বন্ধের দাবি জানানো হয়। সমাবেশ থেকে দুই মাসব্যাপী জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ কর্মসূচি ঘোষণা করা হয়।

এই সময়ের মধ্যে দাবি না মানলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সমাবেশে সভাপতিত্ব করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচারকে পরাজিত করব: নাহিদ ইসলাম

পতিত স্বৈরাচার ও বর্তমান সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন