advertisement

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ খুঁজতে বিমানের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ খুঁজতে বিমানের তদন্ত কমিটি
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ
ফটো কার্ড প্রিন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার বিমানের গঠন করা এই কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এয়ার কমোডর এম নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির সভাপতি বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)। সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)।প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।কমিটিকে ফ্লাইটটির (বিজি ৩৭৭) কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটন করতে বলা হয়েছে।

একই সঙ্গে ত্রুটি শনাক্তকরণ, নিরসন ও পরবর্তী সময়ে উড়োজাহাজটির উড্ডয়ন উপযোগিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করবে কমিটি।যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইটতদন্তের আওতায় আরও থাকবে কারিগরি ত্রুটির কারণে ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর সৃষ্ট প্রভাব নিরূপণ।এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের দায়িত্ব–কর্তব্য পর্যালোচনা করবে কমিটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’ এসেই চালায় গুলি, যেতে যেতে বলল, ‘আজ পুষ্পপাড়া স্বাধীন’ তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ তাহসিফ সাউরির মৃত্যু ঘিরে রহস্য, পুলিশি হেফাজতে যা বলেছেন দীপ মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ একঝলক (৩০ অক্টোবর ২০২৬) একঝলক (৩০ অক্টোবর ২০২৬)
advertisement

ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

ফিলিপসের সেঞ্চুরিতে অবশেষে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেলো নিউজিল্যান্ড

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতে হেরে সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। দুইশো ছুঁইছুঁই ও দুইশো পেরোনো স্কোর করেও সিরিজের প্রথম তিন ম্যাচে হেরেছে কিউইরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাবনায় হঠাৎ বজ্রপাতে নিহত ৬

পাবনায় হঠাৎ বজ্রপাতে নিহত ৬

পাবনার সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার বিলে এ ঘটনা ঘটে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাবনায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, মিলল ৩ হাজার লিটার উপকরণ

পাবনায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, মিলল ৩ হাজার লিটার উপকরণ

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল উপকরণ ও প্রস্তুত করা ভেজাল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন