আপাতত ইরানে নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, ইতিমধ্যে তা অর্জন হয়েছে। তাই এখন আর হামলা চালানোর পরিকল্পনা নেই।
ছয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা মনে হচ্ছে, আমরা যা চেয়েছি তার সবই পেয়েছি।’ ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে আবার হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে। তবে নির্বাচনের আগের দিন ওয়াশিংটনে সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘না’ বলেছিলেন।
একই দিন তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে।
সূত্র: প্রথম আলো

ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি
এ বছর শেষে ইসরায়েলকে সব সামরিক সহায়তা বন্ধ করা হবে: ট্রাম্প
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন