সাউথ বাংলা ২৪
advertisement

দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতের কাজে, থাকে না নিয়োগপত্র

দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতের কাজে, থাকে না নিয়োগপত্র
ফটো কার্ড প্রিন্ট

দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এ সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ। স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের ৬০ শতাংশের বেশি চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন। এসব কাজে তাঁদের আয় আনুষ্ঠানিক খাতের কর্মীদের আয়ের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম।বিশ্বব্যাংকের করা ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের রিজিওনাল প্র্যাকটিস ডিরেক্টর জেম মেতে, সংস্থাটির এশিয়ার অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রান্সিসকা লিজেলোটে ওনসর্গ এবং বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন।বিশ্বব্যাংক বলছে, অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করেন, তাঁদের চাকরির নিয়োগপত্র থাকে না। ফলে তাঁদের আইনি সুরক্ষা থাকে না বললেই চলে।

অনানুষ্ঠানিক খাতে নির্ধারিত কোনো মজুরিকাঠামোও নেই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা ৬০০ কোটি টাকা খরচে ৬ হাজার কোটি টাকার গ্যাস পাওয়ার আশা বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, 
বললেন বিজিএমইএর সভাপতি মজুরি বোর্ডের প্রথম সভা কালই হতে পারে, বললেন বিজিএমইএর সভাপতি বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া
advertisement

সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি

সাফল্যের পেছনে মায়ের অবদানই সবচেয়ে বেশি

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/saflzer-pechne-mayer-obdani-sbceye-besi

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া

১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকা, ছোট্ট মিনহার ক্যানসার চিকিৎসায় বিপুল সাড়া
রক্তের ক্যানসারে আক্রান্ত শিশু মিনহা রহমান রিদা

‘প্রথমেই মনে হয়েছে, আমার ছোট বাচ্চাটার কেন এমন হলো? এত দিন পর বাচ্চাটা হলো...এসব কথা বলতে গেলে বুক ফেটে যায়। সারাক্ষণ মেয়েকে নিয়ে চিন্তায় থাকি, কখন কী হয়ে যায়। হাসপাতালে গেলে মেয়ের ভেইন পাওয়া যায় না, ক্যানুলা নষ্ট হয়ে যায়, মেয়ে চিৎকার করে কাঁদে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করি। এটা তো এখন আমাদের জীবনের অংশ, তাই সব মেনে নিয়েছি।’কথাগুলো যখন বলছিলেন, তখন মালিহা মোবাকশ্বেরার দুই চোখ থেকে অঝোরে পানি ঝরছিল।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচিত শিশু মিনহা রহমান রিদার মা। ১৪ মাস বয়সী মিনহা রক্তের ক্যানসারে ভুগছে ১১ মাস বয়স থেকে। এই মিনহার চিকিৎসা সহায়তায় দেশ–বিদেশ থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। মিনহার মামা শাহাদাত জামান সৈকত মিনহার চিকিৎসায় সহায়তার জন্য একটি ওয়েবসাইট (https://saveminha.xyz/) তৈরি করেন। তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্ট দেওয়ার পর মাত্র ১৩ ঘণ্টায় ৬২ লাখ টাকার বেশি সহায়তা পাওয়া যায়।

সহায়তার পরিমাণ দ্রুত বাড়তে থাকলে আরেক পোস্টে শাহাদাত বলেন, আর টাকা লাগবে না।সহায়তা হিসেবে পাওয়া টাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মিনহার চিকিৎসা চলছে।কথা বলার এক পর্যায়ে মিনহার মা মালিহা মোবাকশ্বেরার মুখে একটু হাসি দেখা গেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন
শেয়ারবাজার

শেয়ারবাজারের অপর নাম পুঁজিবাজার। পুঁজি মানে হচ্ছে আপনার নিজের মূলধন। আপনার কাছে যদি দৈনন্দিন বা মাসের খরচ চালানোর পর বাড়তি অর্থ জমা থাকে সেটিই আপনার পুঁজি বা বিনিয়োগযোগ্য উদ্বৃত্ত অর্থ। যে অর্থ থেকে আপনি ঝুঁকি নিয়ে বাড়তি মুনাফার আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করলেও আপনার ব্যক্তি জীবনের প্রয়োজনে বড় কোনো প্রভাব ফেলবে না।আপনি নিশ্চয় নিতান্ত বাধ্য না হলে ঋণ করে সংসার চালান না বা ঋণ করে ব্যাংকে টাকা জমান না।

যদি সেটি না করেন তাহলে শেয়ারবাজারে কেন ঋণ করে বিনিয়োগ করবেন?ঋণ করলে সেই ঋণের বিপরীতে আপনাকে সুদ গুনতে হবে। সেই সুদের টাকা আসবে কোথা থেকে। আপনি তো শেয়ারবাজারে এসেছেন বাড়তি কিছু আয় বা মুনাফার আশায়। এখন সেই মুনাফা যদি ঋণের সুদ পরিশোধে খরচ হয়ে যায়, তাহলে ওই বিনিয়োগ আপনার জন্য কতটা লাভজনক?

প্রশ্নটি নিজেকে করুন, সেই হিসাব মেলান।শেয়ারবাজারে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলে বাড়তি লাভের সম্ভাবনা যেমন আছে, তেমনি পুঁজি হারানোর আশঙ্কাও আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন