ফ্যাশনের দুনিয়ায় কিছু মুখ কখনো পুরোনো হয় না, বরং সময়ের সঙ্গে নতুন প্রজন্মের কাছেও আইকনিক হয়ে ওঠে। বিপাশা বসু তেমনই এক নাম। সম্প্রতি একটি ফটোশুটে তাঁর বোল্ড উপস্থিতিতে যেন ফিরে এসেছে চেনা গ্ল্যামার, আত্মবিশ্বাস আর সেই ‘ওজি ফ্যাশন কুইন’ ভাব। রইল তাঁর লুকের বিস্তারিত।গৌরব গুপ্তর নকশায় মিডনাইট ব্লু শাড়ি-গাউনে রহস্যময়ী বিপাশামিডনাইট ব্লু শাড়ি-গাউনের এক অনন্য সাজে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।
ডিজাইনার গৌরব গুপ্তর নকশা করা ‘কসমিক উইস্টেরিয়া শাড়ি-গাউন’ পরেছেন তিনি। ঐতিহ্যবাহী শাড়ির ড্রেপিংয়ের সঙ্গে আধুনিক গাউনের নকশা মিলিয়ে তৈরি পোশাকটিতে আছে আভিজাত্য ও গ্ল্যামারের ছোঁয়া।শাড়ির আদলে গাউনগৌরব গুপ্তর এই নকশায় শাড়ির চিরচেনা ছয় গজের ড্রেপিং পেয়েছে ভিন্ন মাত্রা। স্ট্র্যাপলেস করসেট ব্লাউজটির নেকলাইন সাজানো হয়েছে পাতার আদলে বিডস ও পাথরের অলংকরণে, যা পোশাকের সৌন্দর্য বাড়িয়েছে।
করসেটের ওপরের অংশে হালকা নীল রঙের পুঁতির কাজ ধীরে ধীরে গাঢ় নীলে মিশেছে।
সূত্র: প্রথম আলো

বিন্দুর আবর্তে
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপ, ভাতা মাসে ১০ হাজার টাকা
এইচএসসির ফল : শিক্ষক-শিক্ষার্থী আছে, পাস শূন্য
চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দের সুষ্ঠু ব্যবহার হোক
৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন