ইইউর সহযোগিতায় গতকাল চট্টগ্রামে নাগরিক সমাজের বাজেট প্রত্যাশা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে একশনএইড ও প্রথম আলো।চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান কেন্দ্র হলেও নগরবাসীকে জলাবদ্ধতা, যানজট, বায়ুদূষণ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও অপর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সমস্যায় ভুগতে হচ্ছে।
এসব সমস্যা সমাধানে বিচ্ছিন্ন প্রকল্পের বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন; আর জাতীয় বাজেটে চট্টগ্রামের জন্য ন্যায্য বরাদ্দ যেমন দিতে হবে, তেমনি এর সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে।গতকাল সোমবার সকালে আয়োজিত ‘জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তিকরণ: চট্টগ্রাম পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথাগুলো বলেন বক্তারা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতায় একশনএইডের সুশীল প্রকল্প ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে।
সূত্র: প্রথম আলো

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
তাহসিফ হত্যা: দীপ-তরুণী মুখোমুখি জিজ্ঞাসাবাদ
চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
প্রিয়জনের স্মৃতিতে মোমবাতি ও ফুল
দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন