এক হাতে একটি ডিম, অন্য হাতেও তাই। মাথার ওপরও সাজানো আরও একটি ডিম। চারপাশে মুরগি, পেছনে রঙিন ক্যানভাস। এমন অদ্ভুত অথচ দারুণ মজার সাজে ধরা দিলেন অভিনেত্রী জয়া আহসান।শুধু ফ্যাশন নয়, তাঁর ছবিতে রয়েছে নারীর সমান অধিকারের বার্তাও। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে জয়া পরিচয় করিয়ে দিয়েছেন ‘মীনা’ নামের এক কার্টুন চরিত্রের সঙ্গে। যিনি নিজের খামারের মুরগিগুলোর হিসাব রাখেন, প্রতিদিন সকালে তাদের সঙ্গে হাঁটতে বের হন।
কিন্তু একদিন এক চোরের কারণে তাঁর হিসাব রাখতে বেশ বেগ পেতে হয়। একই সঙ্গে ভাইয়ের সমানসংখ্যক সেদ্ধ ডিম পাওয়ার অধিকার নিয়েও তিনি বেশ সচেতন। মজার ছলে বলা এই গল্পে জয়া যেন তুলে ধরেছেন নারীর ন্যায্য অধিকার আদায়ের কথাও।রঙিন শাড়িতে দেশি আবহ, সঙ্গে আধুনিক ব্লাউজজয়ার পুরো লুকের সবচেয়ে আকর্ষণীয় অংশ শাড়ি। গাঢ় লালচে বাদামি, অলিভ ও সোনালি রঙের মিশেলে তৈরি শাড়িটিতে রয়েছে ঘন ফুলেল নকশা।
শাড়ির জমিনজুড়ে নানা রঙের ছোট ছোট ফুল, আর আঁচল ও পাড়ে সোনালি কলকা নকশা।
সূত্র: প্রথম আলো

সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে পুলিশে দিলেন ছাত্রদলে...
রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও
৩ জেলার ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন