ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। এই সুযোগ কাজে লাগাতে চান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, পার্লামেন্টে বিরোধীদের যে সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে, তা দ্রুত কাজে লাগানো হবে। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। নির্বাচনে জায়নবাদী নেতানিয়াহুবিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন।
অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে দুটি আরব দল। কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিরোধী জোটের নেতা আইজেনকট এ কথা বললেন।আইজেনকট বিবৃতিতে বলেন, পাঁচ লাখের বেশি ভোটের ব্যবধানে ইসরায়েলের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তাঁরা মূলত ৭ অক্টোবরের ঘটনার জন্য দায়ী সরকার এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছেন।
তিনি জানান, পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই রায় বাস্তবায়নে তিনটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে।
সূত্র: প্রথম আলো

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের রাজপথে হাজারো মানুষ
রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে
এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির
আইজেনকটকে ‘সাহস’ দেখিয়ে সংখ্যালঘু সরকার গঠনের আহ্বান আরব নেতা আহমাদ তিবির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন