এবারের হ্যালোউইনে ভৌতিক সাজের চেয়ে তারকাদের ঝোঁক ছিল নস্টালজিয়ায়। তারকারা যেন ফিরে গেছেন ফ্যাশন ও পপসংস্কৃতির স্মরণীয় সব সময়ে। কেউ বেছে নিয়েছেন জনপ্রিয় সিনেমার আইকনিক চরিত্র, কেউ আবার ফুটিয়ে তুলেছেন সংগীত ও বিনোদনজগতের পরিচিত সব মুখের সাজ।
জাহ্নবী কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধা জানানো ‘নাগিন’ লুক থেকে জেনিফার লোপেজের ‘বারবারেলা’ সাজ—সব মিলিয়ে তারকাদের হ্যালোউইন উদ্যাপনে ছিল নস্টালজিয়া, স্মৃতি আর সৃজনশীলতার ছোঁয়া।১৯৬৮ সালের সায়েন্স ফিকশন সিনেমা ‘বারবারেলা’র জনপ্রিয় চরিত্রের সাজে ধরা দিয়েছেন মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। জেন ফন্ডা অভিনীত এই আইকনিক চরিত্রের সাজ নতুন করে ফুটিয়ে তুলেছেন তিনি।
ওয়ান্ডার ওম্যানের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী খুশি কাপুর।
সূত্র: প্রথম আলো

এইচএসসিতে ১৩০০ নম্বরের মধ্যে ১২২২ পেয়েছেন তামযীদ, যে নিয়ম মেনে পড়তেন
কোয়ান্টাম জগৎ: যেখানে লুকিয়ে আছে ভবিষ্যতের চাবিকাঠি
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন
সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অন্তত ৮০ কারখানায় ছুটি
কী আছে অগ্নিকুণ্ড মন্দিরে, কূপের পানিতে কেন আগুন জ্বলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন