advertisement

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’

গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে তুর্গেনেভের ‘মুমু’
গোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।
ফটো কার্ড প্রিন্ট

রাশিয়ান লেখক ইভান তুর্গেনেভের (১৮১৮-১৮৮৩) কালজয়ী ছোটগল্প ‘মুমু’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। সম্প্রতি ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে গল্পটির কাহিনি, চরিত্র, সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের ভালোবাসা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করা হয়।ছোট্ট অথচ অসাধারণ এ গল্পের কেন্দ্রীয় চরিত্র গেরাসিম একজন বোবা ও বধির, শক্তিশালী ও সরল যুবক। তাকে গ্রাম থেকে এনে এক নিষ্ঠুর জমিদারনির বাড়িতে কাজ দেওয়া হয়।

সেখানে সে তাতিয়ানা নামের এক মেয়েকে ভালোবাসে। কিন্তু জমিদারনির ইচ্ছায় তাতিয়ানাকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাতিয়ানা চলে যাওয়ার পর গেরাসিম একটি অসহায় কুকুরছানাকে উদ্ধার করে। তার নাম দেয় ‘মুমু’। মুমুই হয়ে ওঠে গেরাসিমের একমাত্র আপনজন। কিন্তু জমিদারনি মুমুকে পছন্দ না করায় তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। বাধ্য হয়ে গেরাসিম নিজ হাতেই মুমুকে নদীতে ডুবিয়ে দেয়। এরপর গেরাসিম সব ছেড়ে নিজের গ্রামে ফিরে যায়।

আগের মতো কাজ করলেও তার জীবনে আর হাসি বা আনন্দ ফিরে আসে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয় কেন? সরকার পরিবর্তনের সঙ্গে শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয় কেন? সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
advertisement

কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন?

কেন মিয়ানমারের জেনারেলের দরজায় ওয়াশিংটন?

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও মিন অং হ্লাইংয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ। এর পেছনে কী হিসাব আর রোহিঙ্গাদের ভবিষ্যৎই–বা কোথায়? বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি

ঢাকার ছয় রুটে ৭৮০ বাস, নতুন ব্যবস্থায়ও পুরোনো গাড়ি

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ছয়টি রুটে ৭৮০টি বাস নিয়ে কোম্পানিভিত্তিক চলাচল শুরু হয়েছে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যায় তরুণী গ্রেপ্তার, রিমান্ড চায় পুলিশ
নিখোঁজ হওয়ার দিন সিসিটিভি ফুটেজে এই তরুণীকে (১৯) তাহসিফ সাউরির সঙ্গে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তরুণীকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে নৌপুলিশ। সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার দিন ওই তরুণীকে (১৯) তাহসিফের সঙ্গে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তরুণীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন