ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে…
সূত্র: প্রথম আলো
ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়িতে এ ঘটনা ঘটে। বিস্তারিত ভিডিওতে…
সূত্র: প্রথম আলো
এমন একজন জীবনসঙ্গী নারী-পুরুষ সবার জীবনই পাল্টে দিতে পারে। যুক্তরাষ্টের প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইদের সঙ্গে সঙ্গে তাঁর শক্তিময়ী স্ত্রী সারাহ জুকাকুও এখন লাইমলাইটে।যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে তুমুল আলোচনায় এখন ডেমোক্রেটিক প্রার্থী আবদুল আল-সাইদ। তাঁর এই ঐতিহাসিক জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন তাঁর শক্তিময়ী স্ত্রী ও চিকিৎসক সারাহ জুকাকু।
আবদুল আল-সাইদের সঙ্গে সঙ্গে তাঁর শক্তিময়ী স্ত্রী সারাহ জুকাকুও এখন লাইমলাইটেএমন একজন জীবনসঙ্গী নারী-পুরুষ সবার জীবনই পাল্টে দিতে পারে। আবদুল আল-সাইদের সঙ্গে সঙ্গে তাঁর শক্তিময়ী স্ত্রী সারাহ জুকাকুও এখন লাইমলাইটে। বিশ্ববিদ্যালয়ের পরিচয় থেকে তাঁর সঙ্গে দুই সন্তানের পরিবার গড়েছেন এই চিকিৎসক। নির্বাচনের শেষ মুহূর্তে ডেট্রয়েটে স্বামীর শেষ নির্বাচনী সমাবেশে আবেগঘন বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।
সারাহর ভাষায়, ‘আবদুল আমার ও মেয়েদের কাছে ঠিক সেই মানুষ, যাঁকে আপনারা জনসমক্ষে দেখেন।
সূত্র: প্রথম আলো
নাজমুল হোসেনকে এমনিতে দেখে পাশের বাড়ির সুবোধ ছেলে বলেই মনে হয়। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মাঠে নামলে ভিন্ন কথা। ওই যে কথায় আছে না, ‘দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপিচুপি খায় চানাচুর ভাজা!’টেস্ট অধিনায়ককে ‘রাজা’ বিবেচনা করলে শুধু ‘লঙ্কা’র জায়গায় ‘বাংলাদেশ’ বসিয়ে নিলেই হয়। অধিনায়ক নাজমুল যে মাঠে দুষ্টুমিতেও কম যান না, সেটা প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের সময়ই বোঝা যায়। মানসিক চাপে রাখতে অম্লমধুর স্লেজিং চালিয়ে যান।
কিন্তু আজ যে নাজমুলের কথা বলা হচ্ছে, সেটা এই নাজমুল নয়।তিন বছর আগের সেই নাজমুলের কাঁধে অধিনায়কত্বের ভার ছিল না। কিন্তু চোখ–কান সজাগ ছিল এখনকার মতোই। সেদিন অ্যাঞ্জেলো ম্যাথুসের সেই ‘ট্রেন’ মিস করার সুবিধাটা নাজমুলই টের পেয়েছিলেন সবার আগে।আক্ষরিক অর্থেই ট্রেন মিস নয়। মাঠের বিশেষ এক পরিস্থিতি বোঝাতে রূপকভাবে কথাটি বলা।
তিন বছর আগে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ম্যাথুস সত্যি সত্যিই ব্যাটিং করার ‘ট্রেন’ মিস করেছিলেন!
সূত্র: প্রথম আলো
ডাব চুরি করতে গাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু বিষয়টি টের পান স্থানীয় কয়েকজন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাচ্ছিলেন না যুবক। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও তাঁকে নামাতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই নিচে নেমে আসেন।গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় কয়েকজন।
এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নামেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক জামালপুর শহরের বাসিন্দা। গতকাল রাতে তিনি টিক্কাপট্টি এলাকায় একটি নারকেলগাছে ওঠেন। এ সময় স্থানীয় লোকজনের নজরে পড়েন তিনি। লোকজন এগিয়ে এলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গাছের মাথায় বসে থাকেন তিনি।পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা শুরু করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন