advertisement

নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন ডোনাল্ড ট্রাম্প

নেতানিয়াহুর সাফল্যে আশা দেখছেন 
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। তবে বুথফেরত জরিপ এবং এ পর্যন্ত গণনা হওয়া ভোট থেকে স্পষ্ট, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হচ্ছে। তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী রাজনৈতিক জোটও আসনের হিসাবে এগিয়ে। যদিও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন তাঁর জোট পাচ্ছে না, এটা নিশ্চিত।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সোয়া আটটা পর্যন্ত ৯৭ শতাংশ ভোট গণনা হয়েছে।ইসরায়েলের দৈনিক হারেৎজ–এর তথ্য অনুযায়ী, এতে নেতানিয়াহুর জোট ৫৩ এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮ আসন পাওয়ার পথে। অন্যদিকে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে।

ফলে নেতানিয়াহুকে বাদ দিয়ে সরকার গঠন করতে হলে বিরোধীদের আরব দলগুলোর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রয়োজন।ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহুসমস্যা হলো, আরব দলগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে বিরোধী শিবিরে তীব্র আপত্তি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র
advertisement

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ স্লোগানে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করে কাটনারপাড়া নারী উন্নয়ন সংস্থার (কেনাস) সোচ্চার প্রকল্প...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা

মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫৫টি উন্নয়ন প্রকল্পের টাকা। শুধু এটুকুই নয়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) মৃত ব্যক্তি ও প্রবাসীদের দেখানো হয়েছে শ্রমিক। এরপর তাঁদের নামে টাকা তুলে করা হয়েছে আত্মসাৎ। এমন অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন ওরফে নয়নসহ ২১ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এনায়েত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি করেন।মামলার বিষয়টি দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনায়েত হোসেন ও তাঁর সহযোগীরা মৃত ও প্রবাসীদের শ্রমিক দেখিয়ে তাঁদের নামে ইজিপিপি প্রকল্পের টাকা উত্তোলন করেছেন।

এ ছাড়া ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনিয়নে বাস্তবায়নের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পে জাল ভাউচারসহ নানা অনিয়ম করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
তাহসিফ সাউরি নিখোঁজ হওয়ার আগে একটি সিসি ক্যামেরার ফুটেজে তাঁকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন