advertisement

আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো

আড়াই শ ছবিতে অভিনয়, পরেশ রাওয়ালের পছন্দ মাত্র ১১টি! কোনগুলো
‘হেরা ফেরি’ সিনেমায় পরেশ রাওয়াল।
ফটো কার্ড প্রিন্ট

চার দশকের অভিনয়জীবন। আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয়। কখনো খলনায়ক, কখনো হাসির চরিত্রে দর্শক মাতিয়েছেন। আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এত দীর্ঘ ক্যারিয়ারে নিজের অভিনীত কয়টি ছবিকে ভালো মনে করেন পরেশ রাওয়াল? উত্তরটা শুনলে অবাক হতে হয়। মাত্র ১১টি! সম্প্রতি মুম্বাইয়ের এক চলচ্চিত্র উৎসবে নিজের কাজের এমন কঠোর মূল্যায়ন করেছেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।

মুম্বাইয়ে ১৪তম জাগরণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত ‘পাস্ট টেন্স’। ছবিটির প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পরেশ রাওয়াল। সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিনেতা আদিত্য রাওয়াল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, শরিব হাশমি ও পরিচালক।

সেখানেই নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন পরেশ।আলোচনার একপর্যায়ে উপস্থাপক জানতে চান, অভিনয়জীবনে কতটি চলচ্চিত্রে কাজ করেছেন, কখনো হিসাব রেখেছেন কি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন নারকেলের হলুদ স্যুপের রেসিপি দেখুন আপনি কত বড় মিথ্যাবাদী? আপনি কত বড় মিথ্যাবাদী? ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে ‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব ‘দুধের মতো ফরসা শরীর’, অভিনেতার মন্তব্যে তামান্নার জবাব ডিম সম্রাটের আত্মকাহিনি ডিম সম্রাটের আত্মকাহিনি
advertisement

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 

আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার 
জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের (একেএসএমএল) কারখানা পরিদর্শন করেছে জার্মানির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধিদলটি সম্প্রতি এ কারখানা পরিদর্শন করে।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলটি একেএসএমএলের কারখানা চত্বরে পৌঁছালে তাদের স্বাগত জানান একেএসএমএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান মোমিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং

বাংলাদেশে রাজনীতির মাঠ যেন একটা বক্সিং রিং। এখানে এক দল আরেক দলের ওপর যেভাবে চড়াও হয়, যেভাবে কথা বলে, যেভাবে বক্তৃতায় শব্দচয়ন হয়, তা উত্তেজনাকর তো বটেই, ভীতিকরও।

এ দেশে রাজনীতির ভাষা কেন এত আক্রমণাত্মক—এই প্রশ্নের উত্তর শুধু রাজনৈতিক বিশ্লেষণে মেলে না; এর শিকড় খুঁজতে হয় ইতিহাসের ক্ষতচিহ্নে, ক্ষমতার দীর্ঘ প্রতিযোগিতায় এবং মানুষের ভেতরে জমে থাকা ভয়, ক্ষোভ ও অনিশ্চয়তার অন্ধকারে।বাংলাদেশের আকাশে যখন সন্ধ্যার শেষ শালিকটি উড়ে যায়, যখন ধানের খেতের ওপর নিঃশব্দ কুয়াশা নেমে আসে, তখন মনে হয় এ দেশ যেন মূলত কোমল মানুষের দেশ।

নদীর স্রোতের মতো শান্ত, শাপলার পাপড়ির মতো নরম কিংবা শ্রাবণের বৃষ্টির মতো উদার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা

ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা

ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলের গাসা জেলায় শিনতাফু হ্রদে হিমবাহের বাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন