গ্যাসের দাম বাড়লে কয়েকটি পরিচিত কারণের কথা শোনা যায়—আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, ডলারের সংকট, পরিবহন ব্যয়, আমদানি খরচ অথবা সরবরাহের জটিলতা। এসব কারণের সঙ্গে তর্ক করা কঠিন। কারণ, এগুলোর বেশির ভাগই আমাদের চোখের আড়ালে ঘটে, আর চোখের আড়ালে ঘটে যাওয়া বিষয় নিয়ে প্রশ্ন তুললে উত্তরও আসে বেশ আড়াল থেকেই।আমার ধারণা, গ্যাসের দাম বাড়ার পেছনে অন্য কারণ আছে। যে কারণগুলো এখনো অর্থনীতিবিদদের গবেষণায় উঠে আসেনি।
গভীর চিন্তাভাবনা করে গ্যাসের দাম বাড়ার পাঁচটি অব্যর্থ কারণ খুঁজে পেয়েছি।আর এ কারণগুলো এতই গুরুত্বপূর্ণ যে এখনই প্রকাশ না করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাই একে একে তুলে ধরছি গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু।গ্যাসের দাম বাড়ার প্রথম হেতু: রান্নার বইয়ের ষড়যন্ত্রগ্যাসের দাম বাড়ার পেছনে দায়ী রান্নার বই! আজকাল রান্নার বইতে নতুন নতুন রেসিপি বের হচ্ছে। একেক বইয়ে একেক রকম রান্না। একেক পদের জন্য একেক রকম আয়োজন।
ফলে রান্নাঘরে গ্যাসের ব্যবহারও দিন দিন বাড়ছে।
সূত্র: প্রথম আলো

নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান
মোশাররফ করিমের আবৃত্তি, ‘আমি আড়িয়াল খাঁর জল বুঝি না, জ্যোৎস্না বুঝি না’
মোশাররফ করিমের আবৃত্তি, ‘আমি আড়িয়াল খাঁর জল বুঝি না, জ্যোৎস্না বুঝি না’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন