advertisement

ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া

ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
দিনের শেষ সেশনে দক্ষিণ আফ্রিকার দুটি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়া
ফটো কার্ড প্রিন্ট

দক্ষিণ আফ্রিকা: ৩২৯ ও ১৪০/৪। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪২৯।আজ মাঠে নেমে মাত্র ১৭ রানই করেছেন জস ইংলিস। তবে গতকালের ৮৫ রান থাকায় মাঠ ছেড়েছেন ১০২ রানের ইনিংস নিয়ে। কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ইংলিস আউট হয়েছেন দিনের প্রথম ঘণ্টাতেই। এরপর খেলা হয়েছে আরও পাঁচ ঘণ্টা। তাতেও অবশ্য ইংলিসের সেঞ্চুরিটার মাহাত্মটা ফুটে আছে ভালোভাবেই। ইংলিসের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ১০০ রানের লিড নিয়েছিল অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করেছে ৪ উইকেটে ১৪০ রানে। অর্থাৎ, প্রোটিয়ারা এগিয়ে এখন ৪০ রানে, হাতে ৬ উইকেট।তৃতীয় দিনের বেশির ভাগ সময়ই ম্যাচে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকাও লড়াই থেকে ছিটকে যায়নি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১০০ রানে আটকে রাখার পর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে স্বাগতিকেরা।

দিনের শেষ ভাগে ব্যাটসম্যানদের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে যেতে দেয়নি তারা।কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন জস ইংলিস৪ উইকেটে ৩৩০ রান নিয়ে নামা অস্ট্রেলিয়া আজ বাকি ছয় উইকেটে যোগ করে আরও ৯৯ রান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস ১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি প্রথম ম্যাচেই সাবিনার গোল, ফাইনালে ফরহাদ একাডেমি আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার আরেকটি লঙ্কা-কাণ্ড হলো না, ১৭ বলে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার হার ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান ‘আমাদের ভুল হয়ে গেছে’—সেঞ্চুরি করে সাদমান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের
advertisement

হোগলাবুনিয়া থেকে তাসভির...

হোগলাবুনিয়া থেকে তাসভির...
চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে

স্কুলের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। কলেজজীবন থেকে অদিতি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন। প্রথম সিনেমা ‘দেলুপি’তে অভিনয় করে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাসফোনের রিংটোনে ঘুম ভাঙল চিরনজিৎ বিশ্বাসের। ফোনের ওপাশে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। ঘুমজড়ানো কণ্ঠে কথা বলতেই শুনলেন সুখবর। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ।

অভিনীত প্রথম সিনেমা দেলুপি দিয়েই এই স্বীকৃতি পেলেন তিনি।সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘এই অনুভূতি আসলে মুখের ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই পুরস্কার শুধু আমার একার অর্জন নয়, এটা আমার পুরো দলের মেধা ও পরিশ্রমের ফল।’চিরনজিতের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন পরিচালক তাওকীর।

গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় ‘দেলুপি’।নাটকের সঙ্গে আবাল্যখুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামে চিরনজিতের জন্ম ও বেড়ে ওঠা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের

চট্টগ্রামের বায়েজিদে ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ হাসপাতালে মারা গেছেন। রাজনৈতিক বিরোধের জেরে হত্যার অভিযোগে যুবদল নেতা জিল্লুরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। ১৪ অক্টোবর রাতে কুপিয়ে আহত করার ১২ দিন পর সোমবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে নাটোর–৪ আসনের সাবেক এমপির ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন