গারো পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। তাঁদের অধিকাংশের হাতে জ্বলছে মোমবাতি। কেউ এসেছেন পাপ স্বীকার করে মুক্তি লাভের আশায়, কেউ প্রিয়জনের রোগমুক্তি কামনায়। কেউ প্রার্থনা করছেন পরিবার, দেশ ও জাতির কল্যাণে।
তাঁদের সম্মিলিত মোমের আলোয় আলোকিত হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা এলাকাটি।উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। আজ শুক্রবার এই উৎসবের শেষ আনুষ্ঠানিকতা। গতকাল রাত ৯টার দিকে মোমবাতি প্রজ্বালন করে বের করা হয় আলোক শোভাযাত্রা।
প্রায় দুই কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথের এই শোভাযাত্রায় অংশ নেন হাজারো পুণ্যার্থী।ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মীয় আয়োজনে দেশ-বিদেশের প্রায় ৫০ হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সূত্র: প্রথম আলো

স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবে?
নিজের পোশাক ও যত্নে কোন বিষয়কে প্রাধান্য দেন শেহতাজ, দেখুন ৯টি ছবি
সুন্দরবনের সুরক্ষা ও পানির সংকট নিরসনে বরাদ্দের দাবি
২৮-এ অনন্যা পাণ্ডে, ফ্যাশনে কেন আলাদা এই জেন-জি সেনসেশন
বাজারে এলপিজির বাড়তি দর,
আবার দাম বাড়াতে তাড়াহুড়া

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন