সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) মব সৃষ্টি করে পরিচালককে মারধরের ঘটনাটি শুধু নিন্দনীয় নয়; গভীর উদ্বেগেরও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এই সংস্থা কয়েক যুগ ধরে দেশে সংক্রামক রোগের নজরদারি, প্রাদুর্ভাব ঘটার কারণ অনুসন্ধান, জনস্বাস্থ্য গবেষণা এবং নাগরিকদের সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
দেশে করোনা মহামারি মোকাবিলায় প্রতিষ্ঠানটি অন্যতম জনস্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছিল। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতো সংস্থার সঙ্গে কাজ করে।
ফলে এ ধরনের একটি প্রতিষ্ঠানে মব সৃষ্টির ঘটনা শুধু রোগনিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে না, সরকারের ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।প্রথম আলোর খবর জানাচ্ছে, বুধবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইইডিসিআরের নিজ কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে সভা করছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি।
সূত্র: প্রথম আলো

ঢাকা শহরে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না
তাহমিমা আনামের নতুন উপন্যাস নিয়ে সিরিজ, যুক্ত ‘এমিলি ইন প্যারিস’-এর চিত্রনাট্যকার
আবার চিতাবাঘ কেনার উদ্যোগ, নিঃসঙ্গ সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী আনছে জাতীয় চিড়িয়াখা...
শিশুর মানসিক বিকাশ: অভিভাবকদের করণীয় ও পরামর্শ
অনিয়মের অভিযোগে শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন