সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদ হাসানের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেছেন, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধ হবে না।
এ হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছেন আইইডিসিআরের কর্মকর্তা-কর্মচারীরা। রাজধানীর মহাখালীর পুরোনো স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানববন্ধন হয়। মামলার বিষয়ে জানতে চাইলে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জাহিদ হাসান, বাসেদসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করা হয়েছে।
বনানী থানা জানিয়েছে, আইইডিসিআরের পরিচালক নিজেই এ মামলা করেছেন।জাহিদ হাসান ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক।
সূত্র: প্রথম আলো

যুবককে ইজিবাইকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
নির্যাতনের কথা জানিয়ে বাবাকে ভিডিও কল, কিছুক্ষণ পরই মৃত্যু
সেই জাপানের কাছে এবার এক গোলে হার
রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম
পাকিস্তান থেকে আনা ১৫০ টন তামাক ঘিরে সন্দেহ, ক্ষতিকর রাসায়নিক আছে কি না, পরীক্ষা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন