নিজেদের যাপিত জীবনের অভিজ্ঞতা, চারপাশের পরিবেশ–প্রকৃতি, সংগ্রাম ও স্বপ্নগুলো নিজেদের মতো করে রঙে, নকশায়, বুননে, আকারে অবয়বে ফুটিয়ে তুলেছেন দেশের প্রান্তিক এলাকার ভূমিহীন মানুষেরা। তাঁদের সৃজিত শিল্পকর্ম নিয়ে ‘প্রান্তিকের কল্পজগৎ’ নামে এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে।অধিকারভিত্তিক সংগঠন ‘নিজেরা করি’র পথচলার ৪৫ বছর পূর্তি হলো।
এ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শুরু হলো এই শিল্পকর্ম প্রদর্শনী দিয়ে। নিজেরা করির বিভিন্ন শাখার সদস্য এবং তাঁদের পরিবারে শিশু, কিশোরেরা এসব শিল্পকর্ম করেছেন। তাঁদের সহায়তা করেছেন বৃত্ত আর্ট ট্রাস্টের শিল্পীরা।
প্রদর্শনীর কিউরেটরের দায়িত্ব পালন করেছেন বৃত্ত আর্ট ট্রাস্টের ট্রাস্টি শিল্পী মাহ্বুবুর রহমান।সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শিল্পী অধ্যাপক আবুল বার্ক্ আলভী ও নিজেরা করির সদস্য খুলনার ভূমিহীন নেত্রী রাহেলা বেগম।এই প্রদর্শনী আয়োজনে সহায়তা দিয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।
সূত্র: প্রথম আলো

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের
নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা
দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে
ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন