advertisement

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবদলকর্মীর মৃত্যু

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবদলকর্মীর মৃত্যু
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত যুবদলকর্মী আবু ইউসুফ ওরফে জীবনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি মিরসরাইয়ে দুই প্রকল্পের সোয়া কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা মিরসরাইয়ে দুই প্রকল্পের সোয়া কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা বাঁশঝাড়ে ঝুলছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ বাঁশঝাড়ে ঝুলছিল বীর মুক্তিযোদ্ধার মরদেহ ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন বন্যা আক্তার বাংলাদেশকে তৃতীয় স্বর্ণ এনে দিলেন বন্যা আক্তার
advertisement

ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
বাংলাদেশ নির্বাচন কমিশন

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে।

সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোট পড়ার হার সম্পর্কে ইসি সচিব বলেন, বেলা দুইটা পর্যন্ত তাঁরা যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী তখন পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত হিসাবে ভোটের পরিমাণ আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার বলা যাবে। তিনি বলেন, ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে।

গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো

বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট, চাকরির বিজ্ঞপ্তি–পরীক্ষা–নিয়োগ আদেশ সবই হলো
গ্রেপ্তার হওয়া মো. আবদুস সালাম

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এরপর সেখানে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। নেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। জারি করা হয় চূড়ান্ত নিয়োগের ভুয়া অফিস আদেশও। এভাবে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুস সালাম (৪৪)।

আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট।এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুস সালামের নেতৃত্বে একটি চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন অনেকে।

তাঁদের মধ্য থেকে প্রায় ১০০ জনকে নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি।

বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন।

জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন