advertisement

সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম ঘোষণা দিয়েছেন, যতবার সড়ক ও ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তারও করা হবে।রাজধানীর গুলিস্তানে সড়ক ও ফুটপাত থেকে বারবার উচ্ছেদ করা হলেও ফিরে আসছেন হকাররা। অভিযান শেষ হতে না হতেই আবার বসছে দোকানপাট। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়েছে ডিএসসিসি।আজ বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি।

বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুলিস্তান জিরো পয়েন্ট ও ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়। অভিযানে অংশ নেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।অভিযান চলাকালে সাংবাদিকেরা জানতে চান, বারবার উচ্ছেদের পরও হকাররা কীভাবে ফিরে আসছেন।

জবাবে আবদুস সালাম বলেন, ‘যতবারই অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করা হবে, ততবারই আমরা নগরবাসীর স্বার্থে অভিযান চালাব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা ৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ ৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ ‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছে অকৃত্রিম দেশপ্রেম ‘আবার আসিব ফিরে’ কবিতায় ফুটে উঠেছে অকৃত্রিম দেশপ্রেম কী চমক নিয়ে আসছে মাইশেলফ এলেন স্বপন সিজন ৩ কী চমক নিয়ে আসছে মাইশেলফ এলেন স্বপন সিজন ৩ নেদারল্যান্ডসে স্কুল পেরোনোর পর বাড়ির সামনে ব্যাগ ঝুলিয়ে রাখে কেন নেদারল্যান্ডসে স্কুল পেরোনোর পর বাড়ির সামনে ব্যাগ ঝুলিয়ে রাখে কেন
advertisement

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম ঠিক করা হয়েছে।নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা মিলবে না।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এ প্রজ্ঞাপন সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতনকাঠামো–২০১৫ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব চাকরিজীবীর চুক্তির মেয়াদ ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

এ জন্য চুক্তি সংশোধন করতে হবে।এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী নতুন বেতন ১ জুলাই থেকে কার্যকর হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা

অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ

৪৫ দিন আগে ক্যানসারে ছেলের মৃত্যু, এবার বাসায় মিলল মায়ের লাশ
চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগমের লাশ উদ্ধার করা হয়

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ রয়েছে। ব্যবহৃত দুটি মুঠোফোনও পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন তাঁর ছেলে।গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, নূর নাহার দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।

প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলে মারা যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন