advertisement

পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়

পিরোজপুরে মানিক পশারীর সঙ্গে কী ঘটেছিল জানতে কমিটি গঠন করেছে মন্ত্রণালয়
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী
ফটো কার্ড প্রিন্ট

পিরোজপুরের চিতলিয়া গ্রামে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফনকে কেন্দ্র করে কী ঘটেছিল, তাঁর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখবে কমিটি।

এ ছাড়া মানিক পশারীর মুক্তিযোদ্ধা সনদও যাচাই করা হবে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।এতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

প্রতিবেদনগুলোতে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন ও সংশ্লিষ্ট বিষয় যাচাইয়ের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির প্রধান হবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার ‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ ‘নেতার পক্ষ ছেড়েছিল, সেই শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন ২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজা...
advertisement

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ইসরায়েলের তেল আবিবে দলটির সদর দপ্তরে বক্তব্য দেন। ২৮ অক্টোবর ২০২৬

‘আমরা ইতিহাস গড়েছি’, ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে যখন বুথফেরত (এক্সিট পোল) জরিপের ফলাফল আসতে শুরু করে, তখন দলীয় সদরদপ্তর থেকে সমর্থকদের উদ্দেশে এভাবেই বক্তব্য দেওয়া শুরু করেন দেশটির বিরোধী জোটের প্রধান ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। গত মঙ্গলবার মধ্যরাতের পর দলীয় কার্যালয় থেকে আইজেনকট বলেন, ‘আগামী বছরগুলোতে দেশটির নেতৃত্ব কে দেবেন, আজ সকালে ইসরায়েলের জনগণ সে বিষয়ে গণভোটের মতো একটি রায় দিয়েছেন।

আজ রাতে আমরা আমাদের উত্তর পেয়েছি। জনগণ পরিবর্তনকে বেছে নিয়েছেন। ব্যর্থ জোটের ওপর জনগণ আস্থা হারিয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু যেন আর প্রধানমন্ত্রী না থাকেন, তার পক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের জনগণ।’নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট২৭ অক্টোবর মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর জোট ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার

পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার
সার্ভারের জন্য ক্ষতিকর গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

সাইবার নিরাপত্তার জগতে একের পর এক গুরুতর নিরাপত্তার দুর্বলতা শনাক্ত হচ্ছে। পিএইচপি নিরাপত্তাত্রুটির পর এবার কম্পিউটারে ফার্মওয়্যার তৈরির কাজে ব্যবহৃত ওপেন সোর্স ডেভেলপমেন্ট কিট ‘টিয়ানোকোর ইডিকে টু’তে গুরুতর নিরাপত্তাত্রুটি পাওয়া গেছে। এই ত্রুটির কারণে সার্ভারে অপারেটিং সিস্টেম চালু হওয়ার আগেই ক্ষতিকর কোড যুক্ত করা সম্ভব।

এর ফলে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত লাখ লাখ সার্ভার নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারে।‘সিভিই–২০২৬–৯৭৬৩১’ নামের এই নিরাপত্তাত্রুটি যৌথভাবে শনাক্ত করেছেন অ্যানথ্রপিকের অ্যালেক্স মাতরোসভ ও গুগলের ড্যান হোমস–মিত্রা। ক্ষতির মাত্রা বিবেচনায় ত্রুটিটিকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ত্রুটির কারণে ডেটা সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সার্ভার নেটওয়ার্ক থেকে কোড ডাউনলোড করে চালু হয়, সেগুলো ঝুঁকিতে পড়তে পারে।

ফলে বিশ্বের অধিকাংশ সার্ভার এতে আক্রান্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।ত্রুটিটি ইডিকে টুর পিএক্সই বেস কোড ড্রাইভারে পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে

পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, আর কী কী ছাড় আছে
পর্যটন মেলার স্টলে খোঁজ খবর নিচ্ছেন দর্শনার্থীরা

বিমানের টিকিটে ১৫ ও ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। হোটেলে এক রাত বুকিং দিয়ে তিন রাত থাকার সুযোগও দিচ্ছে একটি প্রতিষ্ঠান। এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণের খরচে মিলছে ৫০ শতাংশ ছাড়।

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ এমন নানা অফার নিয়ে অংশ নিয়েছে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটর ও ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠানগুলো।আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের এ পর্যটন মেলা। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।বিমানের টিকিটে ১৫% ছাড় মেলায় নির্দিষ্ট গন্তব্যের টিকিটে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন