ভুতুড়ে সাজের আনন্দ আর মিষ্টিমুখের মধ্য দিয়ে প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদ্যাপিত হয় ‘হ্যালোউইন উৎসব’। মৃত আত্মাদের স্মরণে প্রাচীন কেল্টিক রীতি থেকে শুরু হলেও হ্যালোউইন এখন রূপ নিয়েছে নানা রং ও আমোদের এক সর্বজনীন উৎসবে। বিচিত্র সব পোশাক, কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ কিংবা শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ বলে মিষ্টি সংগ্রহ—সব মিলিয়ে মেতে ওঠে পুরো পাশ্চাত্য।
উৎসবের মূল দিনটির আগেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে আগাম উন্মাদনা। গত মঙ্গলবার কোথাও চলেছে হিল পরে বিচিত্র সাজের দৌড় প্রতিযোগিতা, কোথাও–বা কুমড়া খোদাইয়ের ব্যস্ততা। উৎসবের আগের এমন কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।বিচিত্র সাজের কৌতুক। হ্যালোউইন উপলক্ষে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী ‘হাই হিল রেসে’ প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল ডেল ও তাঁর স্ত্রী সুসানের বেশে হাজির হয়েছেন দুই প্রতিযোগী।
ছবি: রয়টার্সউৎসবের উত্তেজনার মাঝেও পেয়ে বসেছে ঘুম।
সূত্র: প্রথম আলো

রাস্তার খানাখন্দ খুঁজে বের করতে এআই টুল বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার
গালিভারস ট্রাভেলসের ৩০০ বছর, বইটি আজও কেন প্রাসঙ্গিক
আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন