বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ অন্য সব আর্থিক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
আজ বুধবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।
মানি লন্ডারিং আইনে এ তথ্য দিতে বলা হয়েছে।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মোশাররফ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের উচ্চপর্যায়ে অপেশাদার আচরণের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন
নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন ম...
পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস
দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা
ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন