advertisement

৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল

৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল
সাদমান ইসলাম দিনশেষে অপরাজিত ৯৯ রানে।
ফটো কার্ড প্রিন্ট

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। অথচ সেই এক রানই যেন কত দূরের পথ!মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় প্রথম যখন ‘আলোকস্বল্পতায় খেলা বন্ধ’ লেখা ভেসে উঠল, সাদমান ইসলামের রান তখন ৯৬। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আবার খেলা শুরু হলো। কিন্তু ২০ মিনিট যেতে না যেতেই আবার আলোকস্বল্পতার হানা। এবার সাদমান অপরাজিত ৯৯ রানে!টেস্টের প্রথম দিন। খেলা বন্ধ হওয়ায় কোনো দলেরই খুব একটা আপত্তি থাকার কথা নয়।

কিন্তু সাদমানের জন্য যে ব্যাপারটা অন্য রকম। একটা সেঞ্চুরির অপেক্ষা এমনিতেই দীর্ঘ হয়েছে তাঁর। এবার সেই অপেক্ষায় যোগ হলো আরও একটা রাত।আলোর নাটকে শেষ প্রথম দিন, সাদমানের এক রাতের অপেক্ষা সাদমানের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি ১৭ ইনিংস আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২১ ম্যাচ খেলেও পাননি কোনো সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে।

কিন্তু ৯৯ থেকে ১০০ হওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।অপেক্ষাটা শুধু সাদমানের নয়, পুরো বাংলাদেশ দলেরও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল মাও সে তুংকে নিয়ে রসিকতা, এমবাপ্পের জন্য চীনের কাছে ক্ষমা চাইল রিয়াল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ইয়ানসেনের মাইলফলক মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মা হারালেন বিশ্বজয়ী কোচ স্কালোনি মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি
advertisement

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
পরিবার নিয়ে ভোট দিচ্ছেন ‘জয়েন্ট লিস্ট’ পার্টির ফিলিস্তিনি প্রার্থী আহমেদ তিবি। উত্তর ইসরায়েলের আরব অধ্যুষিত তাইবে গ্রাম, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।

ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।আরব দলগুলোর এই উত্থানের অর্থ হলো, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে নেতানিয়াহুর জোট এবং তার বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলো—উভয়ই অনেক দূরে থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

নিজে নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের নামাজের প্রতি আহ্বান করা পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তার ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)তবে পরিবারের অন্য সদস্য—যেমন ভাইবোন বা সন্তানদের নামাজের নির্দেশ দেওয়া যতটা সহজ, মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া ততটাই সংবেদনশীল।

ইসলামে মা-বাবার স্থান সবার ওপরে।তাই তাঁদের কোনো ভুল শুধরে দেওয়া বা নেক কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিষ্টাচার ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া মুমিনের দায়িত্ব। মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো।মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

কোনো অবস্থাতেই তাঁদের শিক্ষক বা মুরব্বি সাজার চেষ্টা করা যাবে না।সম্মানজনক ভাষার ব্যবহার মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

রাঙ্গামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল উত্তরাধিকার সনদ দাখিলের অভিযোগে সুমন তঞ্চঙ্গা নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন