আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। ডিকশনারি ডটকম বিবৃতিতে বলেছে, ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাক্সিং’। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন।
সহজ ভাষায় কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’ডিকশনারি ডটকমের গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্টের গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মিডিয়ায় ‘ম্যাক্সিং’ শব্দটি প্রায় ১৯ গুণ বেশি ব্যবহৃত হয়েছে।
সাইটটি বর্ষসেরা সম্ভাব্য শব্দ হিসেবে ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ ও ‘আঙ্কেল’–এর সংক্ষিপ্ত রূপ ‘ইইউএনসি’–কেও বিবেচনা করেছিল।‘ম্যাক্সিং’ শব্দটি ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ, যা ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর নাছির আহমাদ, চার দপ্তরের পরিচালকের রদবদল
অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে
এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন