advertisement

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক

পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মঞ্চনাটক
১৯৫২ সালে লন্ডনের মঞ্চে প্রথমবারের মতো পর্দা উঠেছিল নাটকটির
ফটো কার্ড প্রিন্ট

বলতে পারো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মঞ্চস্থ হওয়া নাটক কোনটি? উত্তরটা হলো ‘দ্য মাউসট্র্যাপ’।১৯৫২ সালে লন্ডনের মঞ্চে প্রথমবারের মতো পর্দা উঠেছিল নাটকটির। এরপর পেরিয়ে গেছে সাত দশকেরও বেশি সময়। বদলে গেছে পৃথিবীর রাজনীতি, প্রযুক্তি আর মানুষের জীবনযাপন। কিন্তু লন্ডনের ওয়েস্ট এন্ডে নাটকটির প্রদর্শনী থামেনি। করোনাভাইরাস মহামারির সময় কিছুদিন বন্ধ থাকলেও আবার মঞ্চে ফিরেছে ‘দ্য মাউসট্র্যাপ’।

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নাটক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা করে নিয়েছে।কিন্তু কী এমন আছে এই রহস্যনাটকে, যার টানে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকেরা থিয়েটারে ছুটে যাচ্ছেন? কীভাবে একটি নাটক এত বছর ধরে মানুষের আগ্রহ ধরে রেখেছে? সেই গল্প জানতে হলে ফিরে যেতে হবে ১৯৪৭ সালে।শিশু কথা বলছে, কিন্তু ঠিকভাবে বলছে তোরানির জন্মদিনে এক বিশেষ উপহারব্রিটেনের রানি মেরি ছিলেন রহস্যকাহিনির ভক্ত।

১৯৪৭ সালে তাঁর ৮০তম জন্মদিন উপলক্ষে বিবিসি রেডিও বিশেষ একটি অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন ম... পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
advertisement

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ এবং সাবেক উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
পরিবার নিয়ে ভোট দিচ্ছেন ‘জয়েন্ট লিস্ট’ পার্টির ফিলিস্তিনি প্রার্থী আহমেদ তিবি। উত্তর ইসরায়েলের আরব অধ্যুষিত তাইবে গ্রাম, ২৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।

ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে তারা পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে।টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, তারা নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) রেকর্ড ১৯টি আসন জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ।আরব দলগুলোর এই উত্থানের অর্থ হলো, ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে নেতানিয়াহুর জোট এবং তার বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দলগুলো—উভয়ই অনেক দূরে থাকবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

নিজে নামাজ আদায়ের পাশাপাশি পরিবারের সদস্যদের নামাজের প্রতি আহ্বান করা পবিত্র কোরআনের সুস্পষ্ট নির্দেশ। আল্লাহ বলেন, ‘আর তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তার ওপর অবিচল থাকো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)তবে পরিবারের অন্য সদস্য—যেমন ভাইবোন বা সন্তানদের নামাজের নির্দেশ দেওয়া যতটা সহজ, মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়া ততটাই সংবেদনশীল।

ইসলামে মা-বাবার স্থান সবার ওপরে।তাই তাঁদের কোনো ভুল শুধরে দেওয়া বা নেক কাজের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিষ্টাচার ও বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া মুমিনের দায়িত্ব। মা-বাবাকে নামাজের দাওয়াত দেওয়ার কার্যকর কিছু উপায় তুলে ধরা হলো।মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

কোনো অবস্থাতেই তাঁদের শিক্ষক বা মুরব্বি সাজার চেষ্টা করা যাবে না।সম্মানজনক ভাষার ব্যবহার মা-বাবাকে নামাজের কথা বলার সময় সন্তানের ভাষা ও আচরণ হতে হবে নম্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন