ইসরায়েলের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব নাগরিক। তাঁদের ভোটদানের হারের ওপর নির্ভর করে নির্বাচনে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অনেক গণতান্ত্রিক দেশের মতো ইসরায়েলে ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নেই।ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আগামীকাল মঙ্গলবার ভোট দেবেন ইসরায়েলিরা। তবে নতুন সরকার গঠনে কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা আরও বেশি সময় লেগে যেতে পারে।
অনেকের মতে, ইসরায়েলের ৭৮ বছরের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলোর একটি। অনেক ইসরায়েলি এই নির্বাচনকে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর গণভোট হিসেবে দেখছেন।নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতা। এবারের নির্বাচনে তিনি, তাঁর দল ও ক্ষমতাসীন জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলার চালানোর পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।
সূত্র: প্রথম আলো

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের
আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ
নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন