চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তিন দিনের সফরে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘সিলভার ডিভোর্স’ বলতে সাধারণত দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর, বিশেষ করে ২০ বছর বা তার বেশি সময় সংসার করার পর বিচ্ছেদকে বোঝানো হয়। জাপানে মোট বিবাহবিচ্ছেদের সংখ্যা কমলেও দীর্ঘদিনের দাম্পত্য ভাঙার ঘটনা বাড়ছে কেন?একসঙ্গে কাটিয়েছেন ২০, ৩০ কিংবা তারও বেশি বছর। সন্তান বড় করেছেন, সংসার সামলেছেন, জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়েছেন।
অথচ সন্তানরা বাড়ি ছেড়ে যাওয়ার পর হঠাৎ মনে হচ্ছে, পাশে থাকা মানুষটির সঙ্গে যেন আর কোনো সম্পর্কই অবশিষ্ট নেই। জীবনের ষাটের কোঠায় এসে বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন জাপানের অনেক নারীএমন উপলব্ধি থেকেই জীবনের ষাটের কোঠায় এসে বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন জাপানের অনেক নারী। দেশটিতে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’।
‘সিলভার ডিভোর্স’ বলতে সাধারণত দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর, বিশেষ করে ২০ বছর বা তার বেশি সময় সংসার করার পর বিচ্ছেদকে বোঝানো হয়।
সূত্র: প্রথম আলো
আপাতত ইরানে নতুন করে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করেছিল, ইতিমধ্যে তা অর্জন হয়েছে। তাই এখন আর হামলা চালানোর পরিকল্পনা নেই।
ছয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা মনে হচ্ছে, আমরা যা চেয়েছি তার সবই পেয়েছি।’ ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানে আবার হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। গত কয়েক সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হতে পারে। তবে নির্বাচনের আগের দিন ওয়াশিংটনে সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ‘না’ বলেছিলেন।
একই দিন তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হতে পারে।
সূত্র: প্রথম আলো
তিন দশকের জলবায়ু সম্মেলনের মঞ্চে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতির পাহাড় ক্রমেই উঁচু হয়েছে। কিন্তু কার্বন নিঃসরণ, জলবায়ু অর্থায়ন ও ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় প্রত্যাশিত অগ্রগতি কতটা হয়েছে? তুরস্কের আনাতোলিয়ায় আসন্ন কপ থার্টি ওয়ান কি সেই ব্যবধান কমাতে পারবে?পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি যত দীর্ঘ হচ্ছে, জলবায়ু সংকট মোকাবিলার সময় তত দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
প্রায় তিন দশক ধরে বিশ্বনেতারা জলবায়ু সম্মেলনে মিলিত হচ্ছেন, ঘোষণা করছেন উচ্চাভিলাষী লক্ষ্য, গঠন করছেন তহবিল এবং প্রতিশ্রুতি দিচ্ছেন কার্বন নিঃসরণ কমানোর। অথচ পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে।
ফলে প্রশ্ন উঠছে, নতুন প্রতিশ্রুতি কি সত্যিই পরিবর্তন আনছে, নাকি প্রতিটি সম্মেলন আগের অসম্পূর্ণ অঙ্গীকারের ওপর আরেকটি স্তর যুক্ত করছে?৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ থার্টি ওয়ান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন