advertisement

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন
ব্ল্যাক কার্বন এবং অন্যান্য পরিবেশদূষণকারী উপাদান নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান-নীতিবিষয়ক সেমিনারে বক্তারা। ঢাকা, ১ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য পরিবেশদূষণকারী উপাদান নিয়ে আন্তর্জাতিক বিজ্ঞান-নীতিবিষয়ক সেমিনারে বক্তারা। ঢাকা, ১ নভেম্বর ২০২৬বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বায়ুদূষণের শিকার। বিশ্বের ২০টি সবচেয়ে দূষিত শহরের ১৭টিই দক্ষিণ এশিয়ায়। কার্বনের পাশাপাশি ব্ল্যাক কার্বন দূষণের বড় নিয়ামক হয়ে উঠছে। এতে লাখো মানুষের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে।

পরিবেশদূষণ রোধ করা গেলে শুধু পরিবেশই বাঁচবে না, এতে স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে। ব্ল্যাক কার্বন এবং অন্যান্য পরিবেশদূষণকারী উপাদান নিয়ে এক আন্তর্জাতিক বিজ্ঞান-নীতিবিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। আজ রোববার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম ইউনিভার্সিটি।

ক্লিন এয়ার ফান্ডের সহযোগিতায় ছিল এ আয়োজন।সেমিনারে প্রধান অতিথি পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশের বিপর্যয় রাতারাতি মোকাবিলা করা সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল সাংবাদিক আলিফ হত্যায় অংশ নেন পাঁচজন, গুলি করেন তাজুল সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, 
কারখানা ভাঙচুর, সাংবাদিককে মারধর সাভারে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, সাংবাদিককে মারধর মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রনায়ক জিয়ার উত্থান, আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্রনায়ক জিয়ার উত্থান, আর্মি স্টেডিয়ামে ৭ নভেম্বর উপলক্ষে বিশেষ... মাথায় ডিম, পরনে শাড়ি: মীনা রূপে জয়া আহসান মাথায় ডিম, পরনে শাড়ি: মীনা রূপে জয়া আহসান
advertisement

গোলাম পরওয়ারকে নিয়ে প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ডাহা মিথ্যা

গোলাম পরওয়ারকে নিয়ে প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য ডাহা মিথ্যা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা

ইরাসমাসের পথে এক চিকিৎসকের যাত্রা
ডা. জারিন তাসনিম

ইরাসমাস মুন্ডুস বৃত্তি পেয়ে ইউরোপে পড়তে গেছেন ডা. জারিন তাসনিম। লিখেছেন তাঁর অভিজ্ঞতা।সেপ্টেম্বরের এক সকালে প্রয়োজনীয় জিনিসপত্তর আর কয়েক বছরের পেশাজীবনের স্মৃতি সঙ্গে নিয়ে ইউরোপের উদ্দেশে রওনা হলাম। যেতে যেতে ভাবছিলাম, সত্যিই কি আবার ছাত্রজীবন ফিরে পেতে যাচ্ছি! আবারও ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা…! চিকিৎসক হিসেবে যে পথে হাঁটা শুরু করেছিলাম, সেই পথ কি অন্য দিকে বাঁক নেবে! গন্তব্য স্পেনের ছোট্ট শহর ওভিয়েদো।

ইরাসমাস মুন্ডুস বৃত্তি নিয়ে সেখানে দুর্যোগকালীন জনস্বাস্থ্য বিষয়ে পড়তে যাচ্ছি। জানিয়ে রাখি, ইরাসমাস মুন্ডুস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি উদ্যোগ, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক হয়ে একটি পাঠ্যক্রম পরিচালনা করে। শিক্ষার্থীরা একাধিক দেশে পড়ার সুযোগ পান। পূর্ণ বৃত্তির আওতায় পড়াশোনা ও জীবনযাপনের জন্য আর্থিক সহায়তাও থাকে। মেডিকেল কলেজে পড়ার সময় ভবিষ্যৎ অনেকটাই সরল মনে হয়। রোগী আসবেন, রোগ নির্ণয় হবে, চিকিৎসা দেওয়া হবে, এই তো!

কিন্তু পেশাজীবনে এসে বুঝতে শুরু করি, একজন মানুষ কেন অসুস্থ হলেন—এ প্রশ্নের উত্তর সব সময় তার শরীরের ভেতরে পাওয়া যায় না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস

এক বছরে ৪০০ ছক্কা, টি–টুয়েন্টিতে ভারতের নতুন ইতিহাস
২০২৬ সালে টি–টুয়েন্টিতে ৪০০ ছক্কা মেরেছে ভারত।

টি–টুয়েন্টি তো এখন আসলেই ছক্কার উৎসব। বল আকাশে উঠছে, সীমানার ওপারে গিয়ে পড়ছে। ব্যাটসম্যানদের কাছে বাউন্ডারি এখন আর যথেষ্ট নয়। ছক্কা মারাটাই যেন নতুন অভ্যাস। এই অভ্যাসকে নতুন উচ্চতায় নিয়ে গেল ভারত।নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হ্যামিল্টনের সেডন পার্কে ইতিহাস লিখেছে ভারতীয় দল। এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কা মারা বিশ্বের প্রথম দল এখন ভারত। ২০২৬ সালে নিজেদের ৪০তম ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে ভারতীয় ব্যাটসম্যানরা মেরেছেন ১১টি ছক্কা। তাতেই ৪০০-এর ঘরে পৌঁছে যায় দলটির ছক্কার সংখ্যা।আগের রেকর্ডটি ছিল আইসিসির সহযোগী সদস্য দেশ অস্ট্রিয়ার। ২০২৫ সালে ৩৬ ম্যাচে ৩২৬ ছক্কা মেরেছিল দলটি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আগের সেরা রেকর্ডটিও ভারতের। ২০২২ সালে ৪০ ম্যাচে ২৮৯ ছক্কা মেরেছিল তারা। চার বছরে ছবিটা কতটা বদলে গেছে, সংখ্যাতেই তা স্পষ্ট। ২০২২ সালে ভারতের ম্যাচপ্রতি ছক্কার গড় ছিল ৭.২।

এবার সেটি বেড়ে হয়েছে ১০।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন